আজকের দিনেতিলোত্তমা

দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আর বাকি মাত্র একটা দিন । আগামীকাল ২৯ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। বঙ্গের ১৪২ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । দ্বিতীয় দফার ভোটের জন্য বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে , নিউটাউনে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম করা হয়েছে ।

আগামীকাল ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফার নির্বাচনের মতোই দ্বিতীয় দফাতেও নিরাপদে ভোট করাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে। দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কন্ট্রোলরুম খোলা হল কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোলরুম থেকেই নজরদারি চালানো হবে ১৪২ টি বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রগুলিকে ৭টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে, এর জন্য বিশেষ ম্যাপে সঙ্কেত আসবে। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে ৩ টি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে কলকাতা পুলিশ জেলায় । আগামীকাল নির্বাচন তার আগে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *