আজকের দিনেখেলা

অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস এর মুখোমুখি রাজস্থান রয়্যালস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি আইপিএলে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাঞ্জাব কিংস । একটি ম্যাচ বাদে সব ম্যাচে জয় পেয়েছেন শ্রেয়সরা। আজকে পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে আটটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। আজকে তাদের কঠিন লড়াই পাঞ্জাবের বিপক্ষে।

চলতি আইপিএলে সবথেকে ধারাবাহিক দল পাঞ্জাব কিংস। গত ম্যাচে দিল্লির বিপক্ষে পাঞ্জাব ২৬৪ রান তাড়া করে জিতেছিল , যা আইপিএলের ইতিহাসে রেকর্ড। তাদের দলের দুই ওপেনার প্রভাসিমরন সিং ও প্রিয়াংশ আর্য প্রতি ম্যাচে দলকে নির্ভরতা দিচ্ছেন। দুই ওপেনার যথাক্রমে এখনো পর্যন্ত ২৮৭ ও ২৫৪ রান করেছেন। অধিনায়ক শ্রেয়স মিডিল অর্ডারে নেমে প্রতি ম্যাচে ভালো খেলছেন। কুপার কনোলি ২৪০ রান করেছেন এখনো পর্যন্ত । পাঞ্জাবের ব্যাটিং সব দলের মধ্যে এখনো পর্যন্ত সবথেকে ভালো পারফর্ম করেছে । ব্যাটিং নিয়ে এখনো পর্যন্ত বড় কোন সমস্যার মুখে পড়েনি পাঞ্জাব । পরপর ম্যাচে জয় পেলেও শ্রেয়সদের দলের বোলিং নিয়ে কিছুটা চিন্তা থেকে যাচ্ছে। অর্শদীপ সিং দলের সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার। তিনি নিয়েছেন সাতটি উইকেট। তবে পাঞ্জাবের বোলাররা অনেক রান খরচ করে ফেলছেন , এই সমস্যাটি সমাধান করতে হবে।

অপরদিকে রাজস্থান রয়্যালস পরপর চারটি ম্যাচে জয় দিয়ে এবারে আইপিএল অভিযান শুরু করেছিল। তারপর হায়দ্রাবাদ ও কলকাতার বিপক্ষে তারা হারার পর শেষ ম্যাচে লখনউ এর বিপক্ষে জয় পেয়েছে। রাজস্থানের একটি সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেক ম্যাচে ওপেনাররা ব্যর্থ হলেই মিডল অর্ডার ভেঙে পড়েছে। রাজস্থানের হয়ে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী এখনো পর্যন্ত তাদের শীর্ষ দুই রান সংগ্রহকারী ব্যাটার । ধ্রুব জুড়েল কয়েকটি ম্যাচে রান পেয়েছেন । তবে অধিনায়ক রিয়ান পরাগ এবং সিমরন হেটমায়ারের ব্যাটে একদম রান আসছে না সেভাবে এখনো পর্যন্ত। যার কারণে সমস্যায় পড়ছে তারা । এদের দুজনকে ফর্মে ফিরতে হবে । চেন্নাই থেকে রাজস্থানে আসা রবীন্দ্র জাদেজা ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে ভালো পারফর্ম করছেন। বোলিংয়ে রাজস্থানের দুই উজ্জ্বল ক্ষেত্র এবারের আইপিএলে জোফ্রা আর্চার ও রবি বিষ্ণই। পাঞ্জাবকে আটকাতে এই দুই বোলার রাজস্থানের অন্যতম ভরসা।

আজকের ম্যাচটি পাঞ্জাবের ঘরের মাঠে খেলা হবে। এবার দেখা যাক অপরাজিত পাঞ্জাব কিংস কে রাজস্থান রয়্যালস থামাতে পারে কি না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *