MohunBagan : বিদেশি বহরেও লাভ হল না, ভারতীয় ব্রিগেডের কাছে আটকে গেল ছন্নছাড়া মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আইএফএ শিল্ডে বিদেশিতে বোঝাই মোহনবাগানকে (MohunBagan) আটকে দিল নর্থইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে চার বিদেশি নিয়ে নেমেও ১-১ ড্র করল সবুজ-মেরুন। পেনাল্টি মিস করলেন মিগুয়েল। সেমিতে উঠলেও কোচ প্যানাজিওটিসের পরিকল্পনা নিয়ে প্রশ্ন(MohunBagan) থেকেই গেল। গ্রুপ পর্বে দুই দলেরই সেমি নিশ্চিত ছিল। মোহনবাগান নামিয়েছিল সমির জেলকোভিচ, আলবার্তো, ড্রাজিচ, (MohunBagan) লি আরউইনদের। সঙ্গে লিস্টন, ছাংতে। উল্টোদিকে নর্থইস্ট কোচ পেদ্রো বেনালি প্রথম একাদশে কোনও বিদেশিই রাখেননি।
প্রথমার্ধে দাপট মোহনবাগানের থাকলেও গোল (MohunBagan) আসেনি। ছন্নছাড়া ফুটবল, যোগাযোগের অভাব স্পষ্ট। দ্বিতীয়ার্ধে মিগুয়েল ও ম্যাকলারেন নামার এক মিনিট পরেই গোল। ড্রাজিচের ক্রস থেকে ম্যাকলারেনের হেডের পাসে গোল করেন আরউইন। ৭০ মিনিটে (MohunBagan) পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু মিগুয়েলের শট বাঁচিয়ে দেন নর্থইস্ট গোলকিপার দীপেশ। তিন মিনিট পরেই শোধ। মোহনবাগান(MohunBagan) ডিফেন্সকে পিছনে ফেলে সমতা ফেরান নর্থইস্টের ইথিয়ান। শেষদিকে সুহেল, কিয়ানরা সুযোগ নষ্ট করেন। চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাকলারেন। ড্র করেও সেমিতে উঠল মোহনবাগান। তবে লিস্টন, সমিরের ফর্ম, শুভাশিসের অহেতুক হলুদ কার্ড এবং কোচের(MohunBagan) ছক নিয়ে চিন্তা বাড়ল সবুজ-মেরুন শিবিরে।
