আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Sarathi Cycle : সবুজ সাথী থেকে সারথি, সাইকেল বিতরণ মঞ্চ থেকেই মমতাকে দুর্নীতির খোঁচা মুখ্যমন্ত্রীর

কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া:- তৃণমূলের আমলের সবুজ সাথী এখন বিজেপি সরকারের সারথি (Sarathi Cycle)। আর সেই সারথি প্রকল্পের সাইকেল বিতরণ মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে বিঁধলেন (Sarathi Cycle)মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

হাওড়ার এক স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠানে শুভেন্দু(Sarathi Cycle) বলেন, “পাঞ্জাব থেকে সাইকেলের যন্ত্রাংশ আনা হত। এখানে এনে সেসব একত্রিকরণ করা হত। প্রাক্তন সরকারের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক, তাঁর পরিবারের আত্মীয়রা সেই (Sarathi Cycle)কাজটি করত।”

 

তৃণমূল আমলে পড়ুয়াদের দেওয়া সাইকেলের নিম্নমান নিয়ে বারবার(Sarathi Cycle) অভিযোগ উঠেছে। অনেক সাইকেলের কলকব্জা খুলে যাওয়া বা বন্ধ ঘরে পড়ে থেকে জং ধরে যাওয়ার ছবিও সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর দাবি, সেই নিম্নমানের পিছনে ছিল পরিবারতন্ত্রের বরাত-দুর্নীতি, যা থেকে এবার (Sarathi Cycle)প্রকল্পকে বার করে আনা হয়েছে।

 

এদিন মঞ্চ থেকেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী(Sarathi Cycle)। তিনি বলেন, আগামী দিনে পড়ুয়াদের আরও উন্নতমানের সাইকেল দেওয়া হবে। যারা বাংলাতেই সাইকেল তৈরির কারখানা গড়বে, তাদের জমি দেবে(Sarathi Cycle) সরকার এবং তাদের থেকেই সাইকেল কেনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *