শক্তিশালী আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে নামছে দিল্লি
কিউ ইন্ডিয়া বাংলা :- পাঞ্জাবের পর এই আইপিএল মরশুমে অন্যতম ধারাবাহিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকে দিল্লির বিপক্ষে তাদের এই ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে আরসিবি। গত ম্যাচে বড় রাম তুলেও হারতে হয়েছিল অক্ষর প্যাটেল এর দলকে । আজকে তাদের ঘরের মাঠে জয়ে ফেরার লড়াই। তবে ম্যাচটি সহজ হবে না।
বিগত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬৪ রান তুলেও হারাতে হয়েছিল দিল্লিকে। ১৫২ রানের ইনিংস খেলেছিলেন কে এল রাহুল আজকের ম্যাচে দল তার দিকে তাকিয়ে থাকবো বড় ইনিংস এর জন্য । শ্রীলংকার ওপেনার পাথুম নিশানকা গত কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়ে চলেছেন ক্রমাগত। তার ফর্ম নিয়ে সমালোচনার ঝড় উঠছে। তবুও তাকে আজকের ম্যাচের সুযোগ দেওয়া হতে পারে । রাহুলের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নীতিশ রানা । যা দিল্লির পক্ষে কিছুটা স্বস্তির । সমীর রিজভী ও ডেভিড মিলার এই দুই ব্যাটার প্রথম দিকের ম্যাচগুলোতে সাফল্য পেলেও শেষ কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়েছেন । আরসিবির বিপক্ষে আজ তাদের ফর্মে ফেরা অত্যন্ত জরুরী। দিল্লির বোলিং বিভাগে লুঙ্গি এনগিডি ছাড়া কেউ ধারাবাহিক নন । মুকেশ কুমার কিছু কিছু ম্যাচে উইকেট নিলেও প্রচুর রান খরচ করে ফেলছেন । ম্যাচ জিততে গেলে তাকেও ভালো পারফর্ম করতে হবে। দিল্লির স্পিন বিভাগ এখনো এবারের আইপিএলে দাগ কাটতে পারেনি । যার কারণে দল সমস্যায় পড়ছে । আরসিবির বিপক্ষে আজ ঘরের মাঠে বিশেষত বোলারদের ভালো পারফর্ম করতে হবে , কারণ আরসিবির ব্যাটিং লাইন আপ অত্যন্ত ভয়ংকর।
অপরদিকে বেঙ্গালুরু এই সিজনে এখনো পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে l
ব্যাটিংয়ে দলকে ভরসা জোগাচ্ছেন বিরাট কোহলি, অধিনায়ক রজত পাটিদার, দেবদত্ত পাল্লিকালরা। বিগত মাঝে গুজরাটের বিপক্ষে কিং কোহলি এবং দেবদত্ত পাল্লিকাল তাদের ব্যাটিং দক্ষতার নৈপূণ্যতায় দলকে জিতিয়েছিলেন । বিরাট তো এই সিজনে ধারাবাহিক পারফর্ম করছেন কিন্তু বেশ কয়েকটি ম্যাচে ফর্মে ছিলেন না দেবদত্ত গত ম্যাচে তিনি রানে ফেরায় দিল্লি বিপক্ষে নামার আগে আরসিবি অনেকখানি স্বস্তিতে আছে । মূলত বিশেষজ্ঞরা বলছেন রজত পাতিদারের অধিনায়কত্বে বেঙ্গালুরু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। তাদের বোলিং বিভাগ ভালো পারফর্ম করছে ভুবনেশ্বর কুমার, জোস হেজেলহুড, ক্রুনাল পান্ডিয়া প্রতি ম্যাচে উইকেট নিচ্ছেন কম বেশি । গোটা আরসিবি দলটা সম্মিলিত ভাবে পারফর্ম করে এই টুর্নামেন্টে এগিয়ে চলছে। তারাও এবারে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার ।
এখন দেখার অপেক্ষা ফর্মে থাকা বেঙ্গালুরু কে ঘরের মাঠে পেয়ে তাদেরকে পরাজিত করতে পারে কিনা অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস ?
