Uncategorized

Arjun Singh : অতি বামেদের কার্বলিক অ্যাসিডের দাওয়াই! ফের বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং

কিউ ইন্ডিয়া বাংলা, কাঁকিনাড়া :- যাদবপুরে অতি বামেদের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর এবার বিতর্কিত মন্তব্য শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh)। দেশবিরোধী স্লোগান রুখতে কার্বলিক অ্যাসিডের দাওয়াই দিলেন তিনি, বললেন – অ্যাসিড দিলে সাপের মতো পালাবে(Arjun Singh)। কাঁকিনাড়ার পানপুর মোড়ে এক দলীয় কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অর্জুন সিং। (Arjun Singh)সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাম ও অতি বাম প্রসঙ্গে সুর চড়ান তিনি।

 

এর আগে সোমবার রাতে বাম ও অতি বামপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে বার্তা দিয়েছিলেন (Arjun Singh)অর্জুন। দু’ঘণ্টা সময় দিলেই ব্ল্যাকআউট করে বাংলা থেকে অতি বামপন্থীদের ধুয়েমুছে সাফ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মন্তব্য নিয়ে হইচইয়ের মধ্যেই এবার এলো কার্বলিক অ্যাসিড মন্তব্য। অর্জুন সিং বলেন, “বামপন্থীরা কোনওদিনই দেশের ভালো চায় না। ওরা নিজের বাবা-মাকে সম্মান দেয় না(Arjun Singh)। অথচ কার্ল মার্কস, লেনিনকে ওরা পুজো করে। সুতরাং ওদের কথার কোনও মূল্য নেই।”

 

তিনি আরও বলেন, “দেশবিরোধী শক্তিকে মুখ্যমন্ত্রী(Arjun Singh) আইন ব্যবস্থার মাধ্যমে সামাল দিতে চান। কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিজের স্ট্র্যাটেজি বদলানো দরকার।” এরপরই কার্বলিক অ্যাসিডের প্রসঙ্গ টানেন মন্ত্রী। তার কথায়, “যারা দেশবিরোধী স্লোগান দিচ্ছে, তারা এমনি শুনবে না। এদের জন্য(Arjun Singh) কার্বলিক অ্যাসিড লাগবেই লাগবে। কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ পালায়, সেরকম এরাও পালাবে(Arjun Singh)।” এরপর ফের দু’ঘণ্টায় ব্ল্যাকআউট করে ওয়াশআউটের প্রসঙ্গ তোলেন তিনি।

 

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতি বামেদের ভূমিকা নিয়ে আগেই(Arjun Singh) সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশবিরোধী ও আজাদি স্লোগান দেওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ বিজেপির প্রথম সারির নেতারা। মন্ত্রীর এই কার্বলিক অ্যাসিড (Arjun Singh)মন্তব্যের পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বাম শিবির এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেবে বলেই মনে করছে রাজনৈতিক(Arjun Singh) মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *