আজকের দিনেভারতরাজনীতি

TVK’s New By-Election Strategy : বামেদের ছাড়াই পাঁচদলীয় জোট বিজয়ের, উপনির্বাচনের নতুন কৌশল টিভিকের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, তামিলনাড়ু :- ভোট-পরবর্তী সমঝোতায় ক্ষমতা দখলের চার মাসের মধ্যেই শরিকি ঐক্য ধরে রাখতে নতুন জোট গড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিক প্রধান টি জোসেফ বিজয়। বুধবার চেন্নাইয়ে আত্মপ্রকাশ করল পাঁচদলীয় ‘সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্ট্রি অ্যালায়েন্স’ (এসএসজেভিএ)।(TVK’s New By-Election Strategy)

টিভিকের সদর দফতরে আয়োজিত কর্মসূচিতে বিজয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মণিকম টেগোর, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, দলিত নেতা থল তিরুমালব্যনের ভিসিকে এবং দ্রাবিড় জাতীয়তাবাদী নেতা ভাইকোর এমডিএমকে নেতৃত্ব। তাৎপর্যপূর্ণ ভাবে এই জোটে নেই দুই বাম দল সিপিএম ও সিপিআই, যদিও তারা বিধানসভায় সরকারপক্ষের সহযোগী।

অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মণিকম টেগোর জানান, আগামী ৬ অক্টোবর তামিলনাড়ু ও পুদুচেরির তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লড়বে এই নতুন জোট।(TVK’s New By-Election Strategy)

সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’র একটি জনমত সমীক্ষাকে কেন্দ্র করে শাসকজোটে টানাপড়েন তৈরি হয়েছিল। সমীক্ষায় দাবি করা হয়, ৯.২ শতাংশ ভোটদাতা ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে বিজয়কে পছন্দ করেন। এর পরেই টিভিকের একাংশ কর্মী ‘বিজয় ফর পিএম ২০২৯’ প্রচার শুরু করলে আপত্তি তোলে কংগ্রেস। সেই আবহেই বিজয়ের এই জোট গঠনের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।(TVK’s New By-Election Strategy)

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা ঠেকিয়ে শরিকদের আস্থা ফেরাতেই বিজয়ের এই নতুন জোট, এমনটাই মত রাজনৈতিক মহলের। উপনির্বাচনেই বোঝা যাবে বামেদের বাইরে রেখে গড়া এই ‘ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়’ জোট কতটা ঐক্যবদ্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *