Tiger Rescue : অসমে ঘুরছে বাংলার বাঘিনি, ফেরাতে প্রতিবেশী রাজ্যে যাচ্ছেন বনমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- অক্টোবরের শুরুতেই বিহার থেকে এনে বক্সা অভয়ারণ্যে ছাড়া হয়েছিল বাঘিনিকে (Tiger Rescue)। ২৪ দিনের মধ্যে সেই বাঘিনি বাংলা ছেড়ে অসমে চলে গিয়েছে। সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে ফিরিয়ে আনতে এবার অসমে যাচ্ছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। কীভাবে ওই বাঘিনিকে বাংলায় ফিরিয়ে আনা যায়, (Tiger Rescue) সেই বিষয়ে পড়শি রাজ্যে গিয়ে অসম সরকার ও বনবিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। আগামী কাল, (Tiger Rescue) শনিবারই তিনি অসম যেতে পারেন।
বক্সা অভয়ারণ্য দীর্ঘ সময় ধরে বাঘশূন্য ছিল (Tiger Rescue)। গত ২ অক্টোবর বিহার থেকে আনা ওই বাঘিনিকে বক্সার জঙ্গলে ছাড়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে ছাড়া হয়েছিল বাঘিনিকে (Tiger Rescue)। বর্তমানে সে অসমের রাইমোনার জঙ্গলে রয়েছে, যা বক্সা থেকে মাত্র চার কিলোমিটার দূরে।
এ বিষয়ে বনমন্ত্রী বলেন, “আমি কাল অসম যাচ্ছি (Tiger Rescue)। আমরা সরেজমিনে তদন্ত করে দেখতে চাইছি। বাঘ নিশ্চিন্তে ঘোরাঘুরি করছে, শিকারও করছে। বেশি চিন্তা করার প্রয়োজন নেই। যদি সেরকম মনে হয় তাহলে বাঘটিকে ধরে বক্সাতে ছেড়ে দেব।” কীভাবে বাঘিনিকে বাংলায় ফিরিয়ে আনা যায় এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কী পদক্ষেপ করা হবে, তা নিয়েই অসম সরকারের সঙ্গে বৈঠক করবেন (Tiger Rescue) বাংলার বন দপ্তরের প্রতিনিধিরা।
