Weather : জোড়া নিম্নচাপের জোড়া ফলা! হেমন্তেও বৃষ্টিতে ভিজছে বাংলা, কবে কাটবে মেঘ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হেমন্তেও মুখভার আকাশের (Weather)। জোড়া নিম্নচাপের জেরে ফের বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, তার ওপর বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে (Weather)। এর প্রভাবে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে (Weather)। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে এই নিম্নচাপ তৈরি হয়েছে সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এর অবস্থান। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে (Weather) এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে শুক্রবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মোটের উপর একইরকম থাকবে বলেই খবর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গে (Weather) বৃষ্টির দাপট বেশি থাকবে।
আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে (Weather)। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। (Weather) সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে (Weather)। আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি, দুই-ই চলবে পাশাপাশি।
