India-China Border : সীমান্তে ৪ মাস ধরে ভারত-চিন সংঘর্ষ, ITBP প্রধানের মন্তব্যে তোলপাড়
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অরুণাচল (India-China Border) সীমান্তে চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় জওয়ানদের মুখোমুখি সংঘাত চলছে বলে বিস্ফোরক দাবি করলেন আইটিবিপি-র ডিজি শত্রুজিৎ কাপুর (India-China Border)। ব্রিকস সম্মেলনে মোদি-জিনপিং বৈঠকের সময়েও এই অস্থিরতা জারি ছিল বলে জানিয়েছেন তিনি।
আইটিবিপি-র বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে (India-China Border) গিয়ে ডিজি শত্রুজিৎ কাপুর বলেন, গত কয়েক মাসে অরুণাচলের বেশ কয়েকটি এলাকায় চিনের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে এবং এখনও চলছে। ভারতীয় ভূখণ্ডে টহল দিতেও বাধা (India-China Border) দিচ্ছে চিনা বাহিনী। নতুন শৌর্য কমান্ডোরা এই পরিস্থিতি দারুণভাবে সামাল দিয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জুলাই মাসেই অরুণাচলের (India-China Border) বিরোধী দল পিপলস পার্টি অফ অরুণাচলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একই অভিযোগ তুলেছিল, যদিও রাজ্য সরকার তা নাকচ করে দেয়। জুলাই থেকে শুরু হওয়া এই সংঘাত অক্টোবরের শেষ পর্যন্ত জারি থাকলেও, কেন্দ্রের তরফে বারবার সীমান্তে শান্তি ফেরার কথা বলা হয়েছে। ব্রিকস (India-China Border) সম্মেলনে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাত মিলিয়েছেন জিনপিং। বৈঠকও হয়েছে দুজনের।
এই মন্তব্যের পরই মোদিকে তোপ দেগেছে (India-China Border) কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের প্রশ্ন, আইটিবিপি ডিজি যখন সংঘাতের কথা বলছেন, তখন প্রধানমন্ত্রী চুপ কেন? সেপ্টেম্বরে কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। (India-China Border) অতীতে অরুণাচলের একাধিক এলাকার নামকরণ করেছে চিন এবং রাষ্ট্রসংঘের মানচিত্রেও অরুণাচল ও আকসাই চিনকে বিতর্কিত হিসেবে দেখানো হয়েছে। গালওয়ানের স্মৃতি উসকে দিয়ে আইটিবিপি ডিজির এই বিস্ফোরক মন্তব্যে নতুন (India-China Border) করে প্রশ্নের মুখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি। কেন্দ্রের দাবি করা স্বাভাবিক সম্পর্কের আড়ালে আসল পরিস্থিতি কী, তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
