আজকের দিনেভাগ্য লিখনমনের জানালা

IND-NZ : আল্ট্রা-এজের দিন শেষ? ভারত-নিউজিল্যান্ড সিরিজে অভিষেক ‘সনিক’ প্রযুক্তির

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ভারত-নিউজিল্যান্ড সিরিজে প্রযুক্তির নতুন (IND-NZ) সংযোজন। ক্রিকেটে এই প্রথমবার DRS-এ ব্যবহার করা হচ্ছে ‘সনিক’ প্রযুক্তি, যা আম্পায়ারের সিদ্ধান্তকে আরও নিখুঁত (IND-NZ) করবে বলে দাবি করা হচ্ছে। এতদিন ব্যাটে বল লেগেছে কি না, তা বোঝার জন্য আল্ট্রা-এজের উপর ভরসা করতে হত তৃতীয় আম্পায়ারকে। কিন্তু ব্যাট ও প্যাড খুব কাছাকাছি থাকলে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হত। সেই সমস্যা (IND-NZ) মেটাতেই ‘সনিক’-এর আবির্ভাব।

 

নতুন এই প্রযুক্তি শব্দের তারতম্য বিশ্লেষণ (IND-NZ) করে বুঝিয়ে দেবে বল প্রথমে ব্যাটে লেগেছে, না প্যাডে। পরীক্ষায় দেখা গিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত তথ্যও দিতে সক্ষম এটি। প্রযুক্তিটি তৈরি করেছে ‘ভার্চুয়াল আই’। ২০০৮ সাল (IND-NZ) থেকে আইসিসি-র বল-ট্র্যাকিংয়ের দায়িত্বে থাকা এই সংস্থা আইসিসি-র সঙ্গে আলোচনা করেই ‘সনিক’ তৈরি করেছে। নিউজিল্যান্ডে তৈরি হলেও এর উন্নয়নে (IND-NZ) সাহায্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

 

সংস্থার সিইও বেন টেলর বলেছেন, “দীর্ঘদিনের (IND-NZ) পরিশ্রমের ফসল এই প্রযুক্তি। DRS-এ স্বচ্ছতা বাড়াতেই এই উদ্যোগ। এটি ইতিমধ্যেই পরীক্ষিত।” নিউজিল্যান্ডের প্রযুক্তিগত উদ্ভাবনের আরও একটি উদাহরণ হিসেবে ‘সনিক’কে দেখছেন টেলর। আপাতত শুধু ভারত-নিউজিল্যান্ড সিরিজের জন্যই (IND-NZ) অনুমোদন মিলেছে। ভবিষ্যতে অন্য সিরিজে ব্যবহার করতে হলে ফের আইসিসি-র অনুমোদন লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *