Weather : লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, রাতের দিকে জাঁকিয়ে শীতের আমেজ, জানাল আলিপুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিজয়ার পরেও মনোরম আবহাওয়া (Weather) বজায় থাকছে দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। শুষ্ক বাতাসের প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা (Weather) কমেছে। রাতের দিকে আরও কমবে তাপমাত্রা। সব মিলিয়ে আপাতত বেশ মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার কলকাতায় সকাল থেকেই (Weather) আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও থাকবে রোদের হালকা তেজও। তবে বেলা বাড়তেই মেঘ ধীরে ধীরে কেটে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, লক্ষ্মীপুজো পর্যন্ত আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather)। মনোরম এবং শুষ্ক থাকবে আবহাওয়া। ভোরে ও রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। ফলে পুজোর পরেও ঘোরাফেরার (Weather) জন্য আদর্শ আবহাওয়া থাকবে।
যদিও এই মনোরম আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিস জানাচ্ছে, (Weather) আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Weather)। এমনকি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রাও বাড়তে পারে। অর্থাৎ ফের গুমোট গরমের অস্বস্তি ফিরতে পারে।
দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather) মেজাজ বেশ ভালো ছিল। এখনও আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে। তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না বলেই (Weather) জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে আবার দক্ষিণ (Weather) ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে রিটার্ন মনসুন। কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েই চলেছে। সব মিলিয়ে আপাতত পুজোর পরেও মনোরম ও শুষ্ক (Weather) আবহাওয়া উপভোগ করবে দক্ষিণবঙ্গ। বৃষ্টি থেকে আপাতত রেহাই, তবে আগামী সপ্তাহ থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
