NADIA NEWS : বিয়ের মেনুতে মানবতা! বউভাতেই রক্তদান শিবির, নজির গড়ল চাপড়ার নবদম্পতি
কিউ ইন্ডিয়া বাংলা, নদিয়া:- বউভাত মানেই ভুরিভোজ, আলোর রোশনাই আর আত্মীয়দের ভিড় (NADIA NEWS)। কিন্তু সেই চেনা ছক ভেঙে অন্য নজির গড়লেন নদিয়ার চাপড়ার নবদম্পতি। বউভাতের আসরেই আয়োজন করলেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের। নতুন জীবনের শুরুতেই মানবসেবার এমন (NADIA NEWS) অঙ্গীকারে মুগ্ধ এলাকাবাসী।
নদিয়ার চাপড়া ব্লকের বাসিন্দা মাসুদ মণ্ডল (NADIA NEWS)। দীর্ঘদিন ধরেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। রক্তের অভাবে কোনও রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার খবর পেলেই ছুটে যান হাসপাতালে। নিজে রক্ত দেন, পাশাপাশি রক্তদাতা জোগাড় করে দেন। তাঁর এই মানবিক কাজে সবসময় পাশে থেকেছেন (NADIA NEWS) স্ত্রী সোহানা মণ্ডল।
তাই বিয়ের মতো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকেও (NADIA NEWS) তাঁরা অন্য ভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা করেন, বউভাতের অনুষ্ঠানেই হবে রক্তদান শিবির। যেমন ভাবনা, তেমন কাজ। বউ ভাতের মণ্ডপের (NADIA NEWS) একপাশেই তৈরি করা হয় রক্তদান শিবিরের জন্য অস্থায়ী ক্যাম্প। হাজির ছিলেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।
এই খবর ছড়িয়ে পড়তেই উৎসাহ (NADIA NEWS) দেখা যায় অতিথি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিয়েবাড়ির খাওয়া-দাওয়ার পাশাপাশি লম্বা লাইন পড়ে রক্তদানের জন্য। শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। নবদম্পতির এই উদ্যোগকে কুর্নিশ (NADIA NEWS) জানিয়েছেন সকলে। অনেকেই বলছেন, ব্যক্তিগত আনন্দকে এভাবে সামাজিক কাজে লাগানো যায়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মাসুদ ও সোহানা।
মাসুদ মণ্ডল বলেন, “জীবনের নতুন অধ্যায়ের (NADIA NEWS) প্রথম দিনেই রক্তদানের মাধ্যমে পথচলা শুরু করেছি। আমাদের প্রচেষ্টা থাকবে, জীবনের প্রতিটি দিন যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আগামী দিনে আমি ও আমার স্ত্রী দু’জনে মিলে মানুষের বিপদের সময় রক্ত দিয়ে পাশে দাঁড়াতে চাই। রক্তদান জীবন দান। আমাদের এই ছোট্ট উদ্যোগ যদি আরও মানুষকে রক্তদানে উৎসাহিত করে, (NADIA NEWS) তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।”
একদিনের উৎসব শেষ হবে, অতিথিরা (NADIA NEWS) ফিরে যাবেন নিজেদের বাড়িতে। কিন্তু রক্তদানের মাধ্যমে যে মানবিক বার্তা ছড়িয়ে পড়ল, তার প্রভাব থেকে যাবে আরও অনেক দিন। চাপড়ার এই নবদম্পতির দৃষ্টান্ত আগামী দিনে আরও অনেক (NADIA NEWS) নবদম্পতিকে অনুপ্রাণিত করবে বলেই আশা।
