আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

৩ বছর পর বড় পদক্ষেপ! আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ নেতা মইদুল ইসলাম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ডায়মন্ডহারবার:- ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডায়মন্ডহারবারের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই ভট্টাচার্য, যিনি দেবব্রত ভট্টাচার্য নামেও পরিচিত ছিলেন, তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় উদ্ধার হওয়া সুইসাইড নোটে মইদুলের নাম ছিল বলে জানা যায়। যদিও ওই সময় মামলার তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নেওয়া যায়নি। মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই তিনি এতদিন আইনের হাত এড়িয়ে গিয়েছিলেন।

ডায়মন্ড হারবারের নেতড়া বাজার থেকে অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলামকে গ্রেফতার করলে পুলিশ। সোমবার গভীর রাত থেকেই তাঁর গ্রেফতারির আশঙ্কার কথা সামনে আসছিল। সামাজিক মাধ্যমে লাইভে এসে তিনি দাবি করেছিলেন,”পুলিশ তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, যাই ঘটুক না কেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন”। কয়েক ঘণ্টার মধ্যেই সেই আশঙ্কা সত্যি হয় এবং ডায়মন্ড হারবারের নেতড়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ, পরে গ্রেফতার করা হয়।

মইদুল ইসলাম দীর্ঘদিন ধরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।রাজনৈতিক মহলে মইদুলের পরিচিতি আরও বেড়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে।অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতেও তিনি অভিষেকের সঙ্গে ছিলেন বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *