আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Chorbagan : বিজয়াতেও অন্ধকারে চোরবাগান, হল না বরণ – নিরঞ্জন নিয়েও ধোঁয়াশা

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সপ্তমীর সেই ভয়াবহ সন্ধ্যা কেড়ে নিয়েছে ১৯টি প্রাণ (Chorbagan)। তারপর থেকে শ্মশানের নিস্তব্ধতা চোরবাগান সর্বজনীনে। দশমীতেও আলো জ্বলল না মণ্ডপে, হল না দেবীবরণ, ঘট বিসর্জন হলেও প্রতিমা নিরঞ্জন (Chorbagan) এখনও বিশ বাঁও জলে। সপ্তমীর সন্ধ্যায় আলো ঝলমলে উৎসবের মাঝেই চোরবাগান সর্বজনীনে ঘটে যায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। যে মণ্ডপে তিলধারণের জায়গা ছিল না, মুহূর্তে তা হয়ে ওঠে দুর্ঘটনাস্থল। (Chorbagan) এখনও গোটা মণ্ডপ ঘিরে রেখেছে পুলিশ।

 

পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, (Chorbagan) বুধবার দশমীতে মণ্ডপে দেবীবরণের কোনও আয়োজন হয়নি। প্রথা মেনে শুধু ঘট বিসর্জন হয়েছে। কিন্তু কবে হবে প্রতিমা নিরঞ্জন, তা এখনও ঠিক হয়নি। কারণ, কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত SIT এখন (Chorbagan) গোটা ঘটনার তদন্ত করছে। SIT-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবেন ঠিক কোন সময়ে, কোন জায়গায় এই বিপর্যয় ঘটল (Chorbagan)। মণ্ডপের ধারণ ক্ষমতা কত ছিল, তার থেকে বেশি ভিড় ঢুকেছিল কিনা, বৃষ্টির কোনও ভূমিকা ছিল কিনা, এমনকি মণ্ডপ ভেঙে পড়ার যে গুজব ছড়িয়েছিল তার সত্যতাই বা কী – সবকিছুই খতিয়ে দেখবে এই কমিটি (Chorbagan)। SIT-এর রিপোর্ট এবং পুলিশি ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিমা নিরঞ্জন সম্ভব নয়।

 

এদিকে এই ঘটনায় জিরো টলারেন্সের (Chorbagan) বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ঘটনার জন্য কলকাতা পুলিশ ও পুরসভাকে বাইরে রেখে একটি পৃথক ফ্যাক্ট ফাইন্ডিং (Chorbagan) টিমও গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *