বিশ্বআজকের দিনে

Saudi Arabia : ভয়াবহ হামলা সৌদিতে: কিং ফাহাদ বিমানবন্দরে হাউথি ক্ষেপণাস্ত্র, ভারতীয়-সহ নিহত ২

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ (Saudi Arabia) আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সকালের এই হামলায় এক ভারতীয়-সহ ২ জন নিহত এবং ভারত, বাংলাদেশ, ইয়েমেনের নাগরিক-সহ আহত ৮ জন। (Saudi Arabia) ঘটনার পরই খালি করা হয় গোটা বিমানবন্দর। জানা গিয়েছে, ইরান-সমর্থিত হাউথি গোষ্ঠী বৃহস্পতিবার সকালে এই হামলা চালায়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরের একাংশে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে (Saudi Arabia) আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

 

হামলার পরই তড়িঘড়ি বিমানবন্দর খালি করে দেওয়া হয় এবং বেশ (Saudi Arabia) কিছুক্ষণের জন্য সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত (Saudi Arabia) হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস শোক প্রকাশ করেছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, তারা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং নিহত ও আহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ (Saudi Arabia) করা হচ্ছে।

 

অন্যদিকে, এই হামলার প্রেক্ষিতে বুধবারই বড় পদক্ষেপ (Saudi Arabia) নিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রক সৌদিতে থাকা তাদের দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে(Saudi Arabia) । মুখপাত্র টমি পিগট সমাজমাধ্যমে লেখেন, ‘হাউথিরা সৌদির বিরুদ্ধে শত্রুতা বাড়িয়েছে। বেসামরিক বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলা চালিয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে।’ এই হামলা প্রমাণ করল,(Saudi Arabia) মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বেসামরিক বিমানবন্দরও নিশানায়। এক ভারতীয়ের মৃত্যুতে উদ্বিগ্ন দিল্লি, নজর রাখছে (Saudi Arabia) পরিস্থিতির উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *