আজকের দিনেভারতরাজনীতি

Sourav-Ashutosh : শান্তিভঙ্গ নয়, মুচলেকা দিয়ে জামিন পেলেন ককরোচ নেতা দীপকে, জেলেই সৌরভ-আশুতোষ

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে আটক হওয়া (Sourav-Ashutosh) ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে মুচলেকা দিয়ে জামিন পেলেন। ৫০ হাজার টাকার বন্ডে শনিবার বিকেলে মুক্তি পান তিনি, তবে দলের আরও (Sourav-Ashutosh) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা এখনও তিহাড় জেলে। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই শুক্রবার বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে (Sourav-Ashutosh) বাড়ির সামনে থেকে তাঁকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে দিল্লি পুলিশ।

 

ককরোচ পার্টির অভিযোগ, (Sourav-Ashutosh) শুক্রবার রাতে তাঁকে অজ্ঞাত জায়গায় রাখা হয়েছিল। শনিবার দুপুরে তাঁকে মন্দির মার্গের স্পেশ্যাল এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে খবর, জামিনের জন্য একাধিক শর্ত মানতে (Sourav-Ashutosh) হয়েছে দীপকেকে। আগামী ১ বছর শান্তিভঙ্গ হয় এমন কোনও কাজ করবেন না, এই মর্মে পিস বন্ডে সই করেছেন তিনি। (Sourav-Ashutosh) পাশাপাশি ৫০ হাজার টাকার জামিনের বন্ড জমা দিতে হয়েছে।

 

অন্যদিকে, মুখ্য নির্বাচন (Sourav-Ashutosh) কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন ঘিরে আগেই গ্রেপ্তার হয়েছেন সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা। তাঁদের তিহাড়ের দুটি আলাদা সেলে রাখা হয়েছে। এতদিন মুচলেকা ইস্যুতে বীর (Sourav-Ashutosh) সাভারকরকে নিশানা করত বিরোধী শিবির, এবার সেই বিরোধী শিবিরেরই অন্যতম মুখ দীপকেকেই শান্তিরক্ষার মুচলেকা দিয়ে মুক্তি পেতে হল। এই ঘটনায় ককরোচ জনতা পার্টি বিধ্বস্ত কি না, তা নিয়ে রাজনৈতিক (Sourav-Ashutosh) মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *