আজকের দিনেবিশ্বভারত

INDIA-RUSSIA : এবার ভারতের আকাশে রুশ উড়ান! ব্রিকসের আগেই বড় চুক্তি, ১০৫টি বিমান কিনছে ভারতীয় সংস্থাগুলি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- অসামরিক বিমান চলাচল সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে চলেছে দিল্লি (INDIA-RUSSIA)। ব্রিকস সম্মেলনের আগেই রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন (UAC) থেকে ১০৫টি আঞ্চলিক যাত্রীবাহী বিমান কিনতে চলেছে দেশের একাধিক বেসরকারি সংস্থা (INDIA-RUSSIA)।

রাশিয়ার IL-114-300 হল ৬৮ আসনের টার্বোপ্রপ আঞ্চলিক বিমান, যা ছোট রানওয়েতেও ওঠানামা করতে সক্ষম। UAC-র CEO ভাদিম বাদেখা জানিয়েছেন, গত ছয় মাসে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে (INDIA-RUSSIA)।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, পিনাকল এয়ারের জন্য ৫০টি, এয়ার কেরলের জন্য ২০টি এবং স্লিক এভিয়েশনের সঙ্গে MoU-এর আওতায় আরও ৩৫টি বিমান কেনা হবে। এর আগে জানুয়ারিতে হায়দরাবাদে ‘উইংস ইন্ডিয়া’ শো চলাকালীন ফ্ল্যামিঙ্গো অ্যারোস্পেসের সঙ্গে ৬টি IL-114 বিমান সরবরাহের চুক্তি করেছিল UAC।

শুধু কেনা নয়, ভারতকে উৎপাদন হাব হিসেবেও দেখছে মস্কো। UAC জানিয়েছে, SJ-100 রিজিওনাল জেটের ভারতে স্থানীয় উৎপাদন নিয়ে আলোচনা ৮০ শতাংশ সম্পন্ন। নয়াদিল্লিতে ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনীর সময় চূড়ান্ত চুক্তি সই হতে পারে।

পশ্চিমী নিষেধাজ্ঞার পর রাশিয়ার বিমান শিল্পের কাছে ভারত বড় বাজার হয়ে উঠেছে, অন্যদিকে ‘উড়ান’ প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভারতেরও প্রয়োজন কম খরচের বিমান। ফলে এই চুক্তি দুই দেশের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *