আজকের দিনেবিশ্বভারত

PUTIN IN INDIA : তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগেই আজ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাইভোল্টেজ বৈঠক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (PUTIN IN INDIA)। শুক্রবার ভোর ৪টে নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে তাঁর বিশেষ বিমান। তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

দিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন পুতিন (PUTIN IN INDIA)। তবে সম্মেলনের আগেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সাউথ ব্লক সূত্রে খবর, বৈঠকে মূলত চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রথমত, প্রতিরক্ষা সহযোগিতা। S-400-এর বাকি স্কোয়াড্রন ডেলিভারি, সুখোই-৩০ আপগ্রেড এবং যৌথভাবে AK-203 রাইফেল উৎপাদন নিয়ে আলোচনা হবে। দ্বিতীয়ত, জ্বালানি ও বাণিজ্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে অপরিশোধিত তেল আমদানি নিয়ে পশ্চিমা চাপ থাকলেও ভারত নিজের অবস্থানে অনড়। কীভাবে রুপি-রুবলে বাণিজ্য আরও বাড়ানো যায়, তা নিয়ে কথা হবে। (PUTIN IN INDIA)

তৃতীয়ত, অসামরিক বিমান চলাচল। রাশিয়ার UAC সংস্থার ১০৫টি IL-114-300 বিমান কেনা নিয়ে যে মউ স্বাক্ষরের কথা চলছে, সেই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে আজকের বৈঠকেই। পাশাপাশি SJ-100 জেটের ভারতে উৎপাদন নিয়েও ঘোষণা হতে পারে।

চতুর্থত, আন্তর্জাতিক পরিস্থিতি। ব্রিকসের সম্প্রসারণ, ডি-ডলারাইজেশন এবং ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা চাপের মধ্যেও ভারত-রাশিয়া সম্পর্ক যে অটুট, পুতিনের এই সফর তারই বার্তা। ব্রিকস মঞ্চের আগে মোদি-পুতিন বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *