Amit Shah : ‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসবে না কংগ্রেস’, রাহুলের বিদেশ সফর নিয়ে তোপ অমিত শাহর
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- এসআইআর ইস্যুতে দেশজুড়ে ইন্ডি জোটের (Amit Shah) আন্দোলনের মধ্যেই রাহুল গান্ধীর বিদেশযাত্রা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। দূষণমুক্ত যমুনা প্রকল্পের উদ্বোধনী মঞ্চ (Amit Shah) থেকে কংগ্রেসকে ৩০ বছরের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দূষণ জর্জরিত যমুনা নদীকে পরিষ্কার করতে ৮,৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন অমিত শাহ। সেই মঞ্চ থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Amit Shah) তীব্র কটাক্ষ করেন তিনি।
সূত্রের খবর, চারদিনের সফরে ভিয়েতনামে গিয়েছেন রাহুল গান্ধী (Amit Shah)। আর সেই প্রসঙ্গ টেনেই শাহ বলেন, “জানি যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি বিদেশে কোথাও বসে আছেন (Amit Shah)। আপনি তার কারণও ব্যাখ্যা করছেন না। কিন্তু তাতে কী, এটা আপনার ব্যক্তিগত জীবন… কিন্তু দিল্লিতে পা রাখার পর আমার কথা শুনবেন — জেনে রাখুন, আগামী তিরিশ বছরেও ক্ষমতায় আসতে পারবেন (Amit Shah) না।”
শুধু রাহুল নন, গোটা কংগ্রেসকেই পরিসংখ্যান (Amit Shah) দিয়ে বিঁধেছেন শাহ। তিনি মনে করিয়ে দেন, কংগ্রেস ৫৪ বছর ধরে বাংলায়, ১২ বছর ধরে অরুণাচল প্রদেশে এবং ১৮ বছর ধরে দিল্লিতে কোনও (Amit Shah) নির্বাচন জেতেনি। তিনি বলেন, “আমি যখন বলি যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন তারা জনগণকে বোঝায় — নির্বাচনে কারচুপি হয়েছে। না হলে অমিত শাহ কীভাবে জানলেন?” রাহুলের ঘন ঘন বিদেশযাত্রা নিয়ে (Amit Shah) ব্যক্তিগত আক্রমণ করে শাহ বলেন, “এমন কাউকে দেখিনি যে কিনা প্রতি ছয় মাস অন্তর বিদেশে পাড়ি দেয়। আমি এখানে জন্মেছি, এখানে থাকি এবং এখানেই মৃত্যুবরণ করব।”
অন্যদিকে, বিজেপি শিবির রাহুলের এই সফর নিয়ে আরও আক্রমণাত্মক। বিজেপি ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে (Amit Shah) দাবি করেছে, রাহুলকে ভিয়েতনামগামী বিমানে দেখা গিয়েছে। বিজেপি নেতা সম্বিত পাত্র অভিযোগ করেছেন, সরকার ফেলার ষড়যন্ত্র করতেই রাহুল “জর্জ সোরোসের কাছ থেকে পাঠ নিতে” বিদেশে গিয়েছেন। মুখপাত্র (Amit Shah) প্রদীপ ভাণ্ডারিও প্রশ্ন তুলেছেন, রাহুল ছুটি কাটাতে গিয়েছেন নাকি তাঁর “বিশৃঙ্খলার সহযোগীদের” সঙ্গে দেখা করতে গিয়েছেন।
যদিও কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। কংগ্রেসের বক্তব্য, একজন স্বাধীন ভারতীয় নাগরিক হিসেবে রাহুল গান্ধী (Amit Shah) পৃথিবীর যে কোনও প্রান্তে যেতেই পারেন। এসআইআর এবং ভোটচুরির অভিযোগ থেকে নজর ঘোরাতেই বিজেপি এই বিতর্ক তৈরি করছে। যমুনা পরিষ্কারের মতো উন্নয়নমূলক মঞ্চকেও রাজনৈতিক আক্রমণের (Amit Shah) হাতিয়ার করলেন অমিত শাহ। রাহুলের বিদেশ সফর এবং কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তাঁর এই মন্তব্যে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
