VAIBHAV SOORYABANSHI : টেপ দিয়ে জার্সি নম্বর ঢেকে মাঠে বৈভব, কেন এই কীর্তি বিস্ময় বালকের ?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দলীপ ট্রফির অভিষেক সুখের হলো না বিস্ময়-প্রতিভা বৈভব সূর্যবংশীর (VAIBHAV SOORYABANSHI)। মাত্র ৬ বলে ৮ রান করে ফিরতে হলো প্যাভিলিয়নে। কিন্তু তার চেয়েও বেশি নজর কেড়েছে তার জার্সি।
সাধারণত ৩ নম্বর জার্সি পরেই খেলেন ১৫ বছরের বৈভব। কিন্তু দলীপ ট্রফিতে পছন্দের নম্বর পাননি তিনি (VAIBHAV SOORYABANSHI)। পিঠে ছিল ১৩ নম্বর জার্সি। উপায় না পেয়ে ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে দিয়ে সেটাকে ৩ বানিয়ে নেন রাজস্থান রয়্যালসের এই তারকা। যা দেখে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবি।
অনেকে ১৩ সংখ্যাটিকে অশুভ মনে করেন, আবার বৈভবের কাছে ৩ সংখ্যাটা অত্যন্ত শুভ (VAIBHAV SOORYABANSHI)। রাজস্থান রয়্যালসে ৩ নম্বর জার্সিতেই খেলেন, ভারতীয় দলে অভিষেকও হয়েছিল এই নম্বর পরেই। কেন ৩ নম্বর? বৈভব নিজেই একবার বলেছিলেন, “১ ও ২ মিলে ৩ নয়। আমার মা বলেছিল ১২ নম্বর জার্সি পরার কোনও মানে নেই। তার থেকে সরাসরি ৩ নম্বর জার্সি পরো।” সেই থেকেই এই নম্বরের প্রতি আলাদা আবেগ তার।
তবে টেপের টোটকা কাজে দিল না। পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক হিসাবে নামা বৈভব শুরুটা ভালোই করেছিলেন (VAIBHAV SOORYABANSHI) । বিশ্বজিৎ কোনথৌজামের দু’বলে দুটি চার মারেন। কিন্তু তারপরই একটি বাউন্সি বলে খোঁচা লেগে গালিতে ক্যাচ দিয়ে আউট হন। সাম্প্রতিক সময়ে এই ধরনের শর্ট বলে বারবার সমস্যায় পড়ছেন বৈভব, যা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্টও।
জার্সি নিয়ে আলোচনা চললেও ব্যাট হাতে এখনও নিজেকে প্রমাণ করা বাকি বৈভবের। চলতি দলীপ ট্রফির ম্যাচে দ্বিতীয় ইনিংসে যদি ব্যাটিংয়ের সুযোগ আসে তাহলে এই বিস্ময় বালক ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সবার।
