আজকের দিনেবাংলার আয়নাভারত

Petrol-Diesel : ভোটের পরই কি অনেকটা বাড়বে পেট্রল-ডিজেলের দাম? কী জানালো কেন্দ্র ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দেশের পাঁচ রাজ্যে ভোট মিটলেই কি পেট্রল-ডিজেলের দাম বাড়তে চলেছে ? সোশাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে এই ধরনের গুঞ্জন যাচ্ছে। এবার সেই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিল কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়ে দিল, ভোটের পর জ্বালানির দাম বাড়ার এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকখানি বেড়েছে। যা সরাসরি প্রভাব পড়েছে ভারতবাসীর রান্নাঘরে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াতে হয়েছে । তবে পেট্রোল-ডিজেলের দামে এখনো হাত পড়েনি । বিজেপি বিরোধীদের একটা অংশের দাবি এই ব্যবস্থা শুধুমাত্র ভোটের জন্য । ভোট পার হলেই আবার হু হু করে বাড়বে পেট্রোল-ডিজেলের দাম। বিভিন্ন মহল থেকে দাবী করা হচ্ছিল ভোটের পর পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত বাড়তে পারে । একটি সংস্থা তাদের রিপোর্টে দাবী করেছিল অপরিচিত তেলের চড়া দামের কারণে ভারতের রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা গুলি চাপে রয়েছে। হিসাব অনুযায়ী প্রতিদিন ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম মিলে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা করে লোকসানের মুখ দেখছে । তাই পাঁচ রাজ্যের ভোট প্রক্রিয়া মিটলেই নাকি এক ধাক্কায় ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত বাঁচতে পারে পেট্রোল-ডিজেলের দাম । তবে এই খবর পুরোপুরি খারিজ করে দিয়েছে কেন্দ্র ।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সূত্রে বলা হয়েছে ” পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির খবর পুরোপুরি ভুয়ো। সরকারের তরফের দাম বাড়ানোর কোন প্রস্তাব নেই” ।

বিগত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উঠানামা করলেও ভারত সরকার দেশে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *