আজকের দিনেখেলাভারত

Dhoni : কবে মাঠে ফিরবেন ধোনি , বড় আপডেট দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আইপিএল শুরুর আগে চোট পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দলের সাত সাতটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে । এখনো দলের বাইরে চেন্নাই ভক্তদের প্রিয় থালা । তাকে খেলতে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন অনুরাগীরা । ধোনির কারণে চেন্নাই এর এত বিরাট ফ্যানবেস। কবে থেকে তাকে খেলতে দেখা যাবে বড় আপডেট দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

চোটের সমস্যা অনেকটাই সারিয়ে ফেলেছেন ধোনি। এতদিন নেটে শুধু ব্যাটিং করলেও অনুশীলনে উইকেটরক্ষক হিসাবে তাঁকে দেখা যাচ্ছিল না। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে পরিস্থিতির বদল ঘটে। ফের উইকেটরক্ষকের দস্তানা পরে অনুশীলনে নামেন ধোনি। সতীর্থদের সঙ্গে তিনি পুরোদমে অনুশীলন করেন এবং দীর্ঘক্ষণ উইকেটকিপিংও করেন। সকলে আশা করেছিলেন ধোনি হয়তো ওয়াংখেড়েতে খেলবেন , কিন্তু ম্যাচ খেলেননি। ধোনির খেলার সম্ভাবনা নিয়ে সিএসকে ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, “এমএস অনেকটা উন্নতি করেছে। দ্রুত মাঠে ফিরতে ও মরিয়া চেষ্টা করছে। জানি, অনুরাগীরা ওকে খেলতে দেখতে মুখিয়ে রয়েছে। আশা করছি, পরবর্তী কয়েকটা ম্যাচের মধ্যেই ও ফিরবে। আমরাও চাই ও দ্রুত মাঠে ফিরুক। তবে মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য ওকে একশো শতাংশ তৈরি হতে হবে। নেটে ও দারুণ ব্যাটিং করছে। দেখে ভালোই লাগছে। তবে দৌড়ের ক্ষেত্রে ওকে উন্নতি করতে হবে।” দলে ধোনির প্রত্যাবর্তন হলে স্বাভাবিকভাবে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। সঞ্জুকে ফিল্ডিং করতে হবে। এই প্রসঙ্গে হাসি বলেন, “আমি নিশ্চিত মাহিই উইকেটের পিছনে দাঁড়াবে। আসলে ওর কাফ মাসলে চোট লেগেছিল। মাঠে নামলে ওকে দৌঁড়াতে হবে। কিপিংয়ের ক্ষেত্রে। শেষদিকে ব্যাটিং করতে নামলে সেই ক্ষেত্রেও। তাই ওর কাফ মাসল সেই চাপ নেওয়ার মতো জায়গায় থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে একজন কিপার হিসেবে ও কী করতে পারে, তা আমরা জানি। ও ব্যাটিং ঠিকঠাক করছে। আশা করছি, ও কাফ মাসল নিয়েও দ্রুত আত্মবিশ্বাসী হবে।”

গতকাল ২৩ শে এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই । এবার ধোনি ফিরলেই চেন্নাই ভক্তদের উন্মাদনা আরো বেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *