Abhaya : “আমার মেয়ের নাম ,ছবি সবার সামনে আনা হোক ” প্রধানমন্ত্রীর কাছে আর্জি অভয়ার মায়ের !
কিউ ইন্ডিয়া বাংলা :- সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মেয়ের নাম ও ছবি প্রকাশে আনার আর্জি জানালেন অভয়ার মা । রত্না দেবীর যুক্তি ” যারা অপরাধ করে তারা খোলা মুখে চারিপাশে ঘুরে বেড়ায়, কিন্তু যার সঙ্গে অপরাধ হয় তাকে নির্যাতের চেষ্টা বলে দাগিয়ে দেওয়া হয়” । দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইন মেনে কখনো প্রকাশ্যে আনা হয়নি অভয়ার নাম ও ছবি । এর পাশাপাশি গোপন রাখা হয়েছিল তার পরিবারের সদস্যদের ছবিও । পরবর্তীকালে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হওয়ায় তার নাম ও ছবি প্রকাশ করা হয়েছে ।
অভয়া কান্ড নিয়ে গোটা বাংলা উত্তাল হয়েছিল, যার রেশ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোনদিনই প্রকাশ্যে আনা হয়নি অভয়ার ছবি বা নাম। তার বাবা মায়ের পরিচয় ও গোপন রাখা হতো দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে। এবার খোদ অভয়ার মা চাইছেন প্রকাশ্যে আসুক তার মেয়ের নাম । প্রধানমন্ত্রীর কাছে তার আর্জি, ” আমার মেয়ের নাম ছবি সবার সামনে আসুক। আমি এই বিলটা আনতে চাই । যাতে সকল নির্যাতিতার ছবি প্রকাশ্যে আসে “। ২০২৬ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ । ২০২১ বিধানসভা ভোটের নির্বাচনের পরিসংখ্যান বলছে তৃণমূলের জয়ী প্রার্থী নির্মল ঘোষ বিজেপির সময় বন্দোপাধ্যায় কে ২৫ হাজার ১৭৭ ভোটে হারিয়েছিলেন । ২০২৪ এর লোকসভা নির্বাচনে নিজেকে তৃণমূল এবং বিজেপির ভোট কমলেও সিপিএমের সুজন চক্রবর্তী ওই কেন্দ্র থেকে প্রায় ১৪৬৮০ ভোট বাড়িয়েছিল।
এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র পানিহাটি। আগামীকাল ২৩ এপ্রিল রত্নাদেবীর সমর্থনে জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
