আজকের দিনেবাংলার আয়না

জগদ্দলে অশান্তির ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ গ্রেপ্তার চার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচনের প্রচারের শেষ লগ্নে ধুন্ধুমার কান্ড জগদ্দলে । ২৬ শে এপ্রিল রবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত ধৃতদের তালিকায় রয়েছেন । এছাড়া কৌশিক দাস, সিকান্দার প্রসাদ এবং শ্যামদেব সাউ পুলিশ হেফাজতে রয়েছেন। এই গ্রেপ্তারির প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে।

রাজ্যের বিগত নির্বাচন গুলিতে দেখা গেছে ভোট আসলেই জগদ্দলে অশান্তির ঘটনা ঘটেছে। মারামারি, বোমাবাজি , হুমকি হুঁশিয়ারি দেওয়ার ঘটনা এগুলি চলতে থাকে প্রত্যেকবার এবারেও তার অন্যথা হয়নি। আটচালা বাগান এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে ভোটের প্রাক্কালে অশান্তি ছড়িয়ে পড়ে। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন । গেরুয়া শিবিরের দাবি , জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজেশ কুমার সদলবলে থানায় গিয়েছিলেন । থানার সামনে তৃণমূল কর্মীরা তাদের ওপর ইট ছোড়ে । অপরদিকে তৃণমূলের অভিযোগ তাদের এক কর্মীকে মারধর করা হয় । তারা সেই ঘটনার অভিযোগ জানাতে জগদ্দল থানায় গেলে প্রাক্তন বিজেপি সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর উপস্থিতিতে তার অনুগামীরা থানা চত্বরে থাকা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ । ঘটনার কারণে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়।

এরপর গভীর রাতে অর্জুন সিং এর ছেলে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে এই ধরনের অশান্তির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *