জুলাইতে শুরু অমরনাথ যাত্রা, কিভাবে করবেন রেজিস্ট্রশন? জেনে নিন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ ২০২৬ সালে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আগামী ৩ জুলাই থেকে। চলবে ৫৭দিন ধরে অর্থাৎ ২৮ অগাস্ট, রাখি বন্ধনের শুভ দিনে শেষ হবে এই যাত্রা।শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে এমনটাই ঘোষনা করা হয়েছে।
তীর্থযাত্রার আনুষ্ঠানিক শুরুর আগে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য প্রথম পুজো অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে করা হবে এই বছরের ‘প্রথম পূজা’ ।যেখানে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করা হবে। সেই মতন রেজিস্ট্রেশনের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। চলতি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রত্যেক বছরই অমরনাথের দর্শন পেতে মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে, কোথায় কীভাবে রেজিস্ট্রেশন করবেন, নিয়ম কী, কারা রেজিস্ট্রেশন করতে পারবেন, তা জেনে নেওয়া যাক
তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রশাসন ১৫ এপ্রিল থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই ভক্তরা নাম নথিভুক্ত করতে পারবেন।
অফলাইন পদ্ধতি: দেশজুড়ে অবস্থিত জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, পিএনবি, এসবিআই এবং ইয়েস ব্যাঙ্কের ৫৫৪টি শাখাকে নির্দিষ্ট করা হয়েছে।
অনলাইন মাধ্যম: শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশেন সুবিধা পাওয়া যাবে।
স্বাস্থ্য শংসাপত্র বাধ্যতামূলক
অমরনাথের দুর্গম পথে পা রাখা মোটেই সহজ নয়। তাই শারীরিক সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। প্রত্যেক তীর্থযাত্রীর জন্য অনুমোদিত চিকিৎসক প্রদত্ত বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র বা ‘হেলথ সার্টিফিকেট’ জমা দেওয়া আবশ্যিক। এই শংসাপত্র ছাড়া কাউকেই যাত্রার অনুমতি দেওয়া হবে
ভ্রমণ পথ এবং প্রস্তুতি
ঐতিহ্যবাহী পহেলগাঁও পথ এবং বালতাল পথ উভয় পথেই তীর্থযাত্রাটি পরিচালিত হবে। প্রশাসন ইতোমধ্যে তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা, চিকিৎসা শিবির (লঙ্গর) এবং আবাসনের ব্যবস্থা চূড়ান্ত করার কাজ শুরু করেছে। তীর্থযাত্রীদের গরম কাপড় ও প্রয়োজনীয় ঔষধপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
