আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Modi : কলকাতায় রাত্রি যাপনের পর, সকালে নদী বক্ষে ভ্রমণে প্রধানমন্ত্রী ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে ভোট প্রচারে এসে কলকাতার সৌন্দর্য উপভোগ করতে গঙ্গা বক্ষে প্রধানমন্ত্রী মোদী। নৌকায় বসে ক্যামেরায় একাধিক ছবি তুলেছেন নিজে । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে এভাবে দেখে শহরবাসী কিছুটা হতবাক। তবে গঙ্গার সৌন্দর্য দেশের প্রধানমন্ত্রীরও নজর কাড়ে তা শহরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় ।

সকালে নৌকাবিহারের পর প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে সেসব ছবি পোস্ট করেন। গঙ্গার সঙ্গে ভারতীয় সভ্যতা বিকাশের অবিচ্ছেদ্য বন্ধনের কথা মনে করিয়ে তিনি লেখেন, ‘প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বরাবর বিশেষ ভূমিকা নিয়েছে। বলা যায়, বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনি লুকিয়ে রয়েছে। আজ সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম। একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ। এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরও অনুপ্রাণিত করেছে।’

পশ্চিমবঙ্গে আজ প্রধানমন্ত্রীর দুটি জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার কথা আছে । প্রথমটি সকাল সাড়ে এগারোটা থেকে পানিহাটিতে । অভয়ার মা রত্না দেবনাথ এর সমর্থনে তিনি সভা করবেন । দুপুর ১ টায় তিনি পৌঁছে যাবেন বারুইপুরে সেখানে তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *