আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমা

YOUTH FILM FESTIVAL : নন্দনে ইউথ ফিল্ম উৎসব! কবে শুরু, কত দিন চলবে?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- জেন-জি নিয়ে আলোচনা এখন আর শুধু সমাজমাধ্যম বা রাজনীতিতে আটকে নেই, এই গণ্ডি ছড়িয়ে এই শব্দব্রহ্ম ” জেন জি” এবার সিনেমার পর্দাতেও। নতুন প্রজন্মের ভাবনা আর গল্প বলার ভাষাকে সামনে আনতে কলকাতার নন্দনে শুরু হচ্ছে ‘বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’ (YOUTH FILM FESTIVAL) ।

ঘোষণা করা হয়েছে, আগামী ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিন দিন ধরে নন্দন চত্বরে চলবে এই উৎসব (YOUTH FILM FESTIVAL) । মূলত ৪০ বছরের কম বয়সী তরুণ পরিচালকদের কাজকেই এখানে গুরুত্ব দেওয়া হবে। বাংলা ছবিতে নতুন গল্প, নতুন নির্মাণশৈলী এবং নতুন মুখের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। অপেক্ষাকৃত নতুন নির্মাতাদের ছবি দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এর প্রধান লক্ষ্য।

এই উৎসবের সঙ্গে যুক্ত হয়েছেন টলিউডের বুম্বাদা (YOUTH FILM FESTIVAL)  । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে করা হয়েছে ফেস্টিভ্যাল কমিটির পেট্রন। একটি ভিডিও বার্তায় তরুণ পরিচালক ও চলচ্চিত্রপ্রেমীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তাঁর কথায়, যাঁরা ভাল কাজ করছেন, তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।

জেন-জি প্রজন্মের ভাবনা, অভিজ্ঞতা এবং সময়কে দেখার দৃষ্টিভঙ্গি সিনেমায় কীভাবে প্রতিফলিত হচ্ছে, এই উৎসব তারই মঞ্চ হয়ে উঠতে পারে। প্রতিষ্ঠিতদের ভিড়ে তরুণ নির্মাতাদের কাজ দর্শক কতটা আপন করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *