আজকের দিনেবিশ্ব

MOJTOBA KHAMENEI : জল্পনার অবসান, প্রকাশ্যে ইরানের নয়া সুপ্রিম লিডার! কেমন আছেন মোজতবা খামেনেই?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- যাবতীয় জল্পনার অবসান। মৃত্যুর গুঞ্জন উড়িয়ে অবশেষে প্রকাশ্যে এলেন ইরানের সুপ্রিম লিডার (MOJTOBA KHAMENEI)  মোজতবা খামেনেই। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত নয়া ভিডিও ঘিরে তোলপাড় আন্তর্জাতিক মহল।

ইরানের সংবাদমাধ্যমের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একটি ধর্মীয় অ্যাকাডেমিক সেশনে দেখা যাচ্ছে মোজতবা খামেনেইকে। শিক্ষার্থীদের মাঝে বসে ধর্মীয় শিক্ষার পাঠ দিচ্ছেন তিনি। (MOJTOBA KHAMENEI)

যদিও ভিডিওটি ঠিক কবে, কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়। এই বিষয়ে বিশদে কিছুই জানানো হয়নি। ফলে সাম্প্রতিক সময়ে ভিডিওটি তোলা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা। (MOJTOBA KHAMENEI)

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথভাবে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয় তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ তাঁর পরিবারের একাধিক সদস্যের। শোনা গিয়েছিল ওই হামলাতেই গুরুতর জখম হন তাঁর পুত্র মোজতবা (MOJTOBA KHAMENEI) । বিশ্বের চোখের আড়ালে চিকিৎসা চলছিল তাঁর। ওই অবস্থাতেই তাঁকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে ইরান। এরপর থেকে তিনি প্রকাশ্যে না এলেও বহু বার তাঁর লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। কখনও শোনা গিয়েছে তিনি গুরুতর অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মার্কিন সংবাদমাধ্যম এমনও দাবি করেছে যে মোজতবা খামেনেইয়ের মৃত্যু হয়েছে।

সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিল এই নয়া ভিডিও। বহাল তবিয়তে যে তিনি সুস্থ আছেন, এদিনের ভিডিওই তার প্রমাণ বলে দাবি তেহরানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *