HIGH COURT: মেয়ো রোডে সভা নয়! TMCP প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের দুই গোষ্ঠীকে বিকল্প জায়গা দিল হাই কোর্ট
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে দুই শিবিরের সংঘাত গড়াল হাই কোর্টে (HIGH COURT) । ২৮ আগস্ট মেয়ো রোডে সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট ও ঋতব্রত শিবির। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন, কাউকেই মেয়ো রোডে সভা করতে দেওয়া হবে না।
আদালতের (HIGH COURT) নির্দেশ অনুযায়ী, কালীঘাট শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত শিবিরের সভা হবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে। দুটি সভার ক্ষেত্রেই একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত (HIGH COURT) ।
১. দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে সভা শেষ করতে হবে।
২. কোনও সভাতেই ১৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না।
৩. বুধবারের মধ্যে দুই শিবিরকেই ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশকে জমা দিতে হবে।
৪. যান চলাচল স্বাভাবিক রাখতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।
শুনানিতে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “একযোগে অনুষ্ঠান করুন। ব্রিগেডে ১০ হাজার জমায়েতের অনুমতি দেব।”
উল্লেখ্য, প্রতি বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালিত হয়। কিন্তু তৃণমূলে ভাঙনের পর এবার ২১ জুলাইয়ের মতোই আলাদা আলাদা কর্মসূচি পালনে মরিয়া দুই শিবির।
প্রতিষ্ঠা দিবসের মঞ্চ কার দখলে থাকবে তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হাই কোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
