Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণবের জল্পনা উড়িয়ে গভীর নিম্নচাপ, শারদেও ভাসবে বাংলা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অর্ণব ঘূর্ণিঝড়ের জল্পনা উড়িয়ে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Cyclone Arnab)। ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে শারদ আকাশেও বৃষ্টির ভ্রুকুটি, (Cyclone Arnab)আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, (Cyclone Arnab)বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম অংশে অবস্থানকারী নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এটি অন্ধ্র-ওড়িশা উপকূলে অবস্থান করছিল এবং বুধবার রাতের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে উপকূল(Cyclone Arnab) অতিক্রম করতে পারে। উত্তাল সমুদ্রের কারণে শুক্রবার পর্যন্ত (Cyclone Arnab)মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে বুধ থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা(Cyclone Arnab) থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি ও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার(Cyclone Arnab) পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি থেকে শুক্রবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত(Cyclone Arnab)।
উত্তরবঙ্গেও প্রভাব পড়বে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, (Cyclone Arnab)আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং পাহাড়ে ধসের আশঙ্কা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী(Cyclone Arnab) বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০২ ডিগ্রি। (Cyclone Arnab)আজ বুধবার আকাশ মেঘলা ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা ২৬-৩১ ডিগ্রির আশেপাশে(Cyclone Arnab) থাকবে।
