আজকের দিনেবাংলার আয়না

Minakhan : লুডো খেলা নিয়ে বচসা, বন্ধুর কোদালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের, চাঞ্চল্য মিনাখাঁয়

কিউ ইন্ডিয়া বাংলা, উত্তর ২৪ পরগনা :- সামান্য লুডো খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতেই খুন বৃদ্ধ (Minakhan)। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর পুটখালিতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। (Minakhan)মৃতের নাম পরান মণ্ডল (৬৫)। বাড়ি মিনাখাঁর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটখালি কালীতলা এলাকায়। অভিযুক্ত সমীর মণ্ডল তাঁর দীর্ঘদিনের বন্ধু। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো সোমবার রাতেও রাস্তার ধারে বসে লুডো (Minakhan)খেলছিলেন দুজনে। দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি।

 

খেলার চাল নিয়ে দুজনের মধ্যে তুমুল বচসা(Minakhan) শুরু হয়। অভিযোগ, সেই বচসার মাঝেই পাশে থাকা কোদাল দিয়ে পরানের মাথার পিছনে আঘাত করেন সমীর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পরান। পরিবারের লোকজন তাঁকে মিনাখাঁ গ্রামীণ (Minakhan)হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মিনাখাঁ থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য(Minakhan) পাঠানো হয়েছে।

 

 

নিছক লুডো খেলা নিয়ে বচসা নাকি এর পিছনে অন্য কোনও (Minakhan)কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জেরা করে ঘটনার প্রকৃত কারণ(Minakhan) জানার চেষ্টা চলছে। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়। এই ঘটনায় হতবাক এলাকাবাসী(Minakhan)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *