আজকের দিনেখেলাবিশ্বভারত

CSK Match : ফের গড়াপেটা বিতর্কে CSK! দলের ভিতর থেকেই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস, কাঠগড়ায় তরুণ ক্রিকেটার

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আবারও বড় বিতর্কে চেন্নাই (CSK Match)সুপার কিংস। ২ বছর নির্বাসনের পর ফের ম্যাচ গড়াপেটার অভিযোগে বিদ্ধ ধোনির দল। এক স্টিং অপারেশনে বিস্ফোরক দাবি, ম্যাচের বহু আগে টিম লিস্ট চলে যেত জুয়াড়িদের হাতে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার (CSK Match)স্টিং অপারেশনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নাগাল্যান্ডের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রচিত ভাটিয়ার দাবি, টসের অনেক আগেই তাঁর কাছে চলে আসত CSK-র প্রথম একাদশের তালিকা। সেই তালিকা তিনি স্ন্যাপচ্যাটের মাধ্যমে লন্ডনের জুয়াড়িদের কাছে বিক্রি করতেন, প্রতি লিস্টের দাম ৬০ লক্ষ টাকা।

 

রচিতের আরও দাবি, ২০২৫ আইপিএলে ৫টি ম্যাচের টিম লিস্ট তিনি বিক্রি করেছেন(CSK Match)। ২০২৬ আইপিএলে ম্যাচ প্রতি ১ কোটি টাকা ধার্য করেছিলেন গড়াপেটার জন্য। কিন্তু CSK স্কোয়াডে থাকা তাঁর ‘চর’ সুযোগ না পাওয়ায় আইপিএলে আর গড়াপেটা করতে পারেননি।(CSK Match) পরে দিল্লি প্রিমিয়ার লিগে সেই ‘চর’কে দিয়ে গড়াপেটা করান তিনি। রান আউট, স্লো ব্যাটিং (CSK Match)সবই তাঁর কথামতো হয়েছে বলে দাবি।

 

ইঙ্গিত অনুযায়ী, ওই ‘চর’ হলেন তরুণ ক্রিকেটার বংশ বেদী।(CSK Match) চোটের কারণে ২০২৬ আইপিএল খেলতে না পারলেও দিল্লি লিগে খেলেছেন তিনি। বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই বিবৃতি দিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থা এবং BCCI-এর সাহায্য চেয়েছে তদন্তের জন্য(CSK Match)। তবে এখনও পর্যন্ত এই দাবির সত্যতা যাচাই হয়নি, প্রমাণও মেলেনি। অতীতে গড়াপেটা কাণ্ডে CSK-র নাম জড়ানোয় (CSK Match)ফের জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *