Colombo Test : মন্থর উইকেটেই ফাঁস ভারতের বোলিং! জেতা কলম্বো টেস্ট ড্র, ভেস্তে গেল হোয়াইটওয়াশের স্বপ্ন !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জেতা ম্যাচ হাতছাড়া টিম ইন্ডিয়ার। কলম্বোতে পঞ্চম দিনে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারের কাছে আত্মসমর্পণ শুভমন-গম্ভীরের দলের। ৪২৯/৯-এ দ্বিতীয় ইনিংস শেষ করে ড্র ছিনিয়ে নিল লঙ্কানরা।Colombo Test)
২২৯/৬ নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ক্রিজে ছিলেন সোনাল দিনুশা, যিনি আগের দিন থেকেই লড়ছিলেন। সকলেই ভেবেছিল প্রথম সেশনেই অলআউট হয়ে যাবে শ্রীলঙ্কা। কিন্তু হল উল্টোটা। পুরো প্রথম সেশনে একটিও উইকেট ফেলতে পারেনি ভারত। দিনুশা এবং নুয়ান্তা অনায়াসে ব্যাট করে গেলেন।(Colombo Test)
দ্বিতীয় সেশনে ভারত প্রথম সাফল্য পায় ১০৫তম ওভারে। ১৫০ বলে ৪৬ করে আউট হন নুয়ান্তা। তার কয়েক ওভার পরেই প্রভাত জয়সূর্য মাত্র ২ রানে আউট হওয়ায় মনে হয়েছিল এবার শেষ। কিন্তু ন’নম্বরে নেমে লাহিরু কুমারা দাঁত কামড়ে ৯০টি বল খেলে ক্রিজে পড়ে থাকেন।
দিনুশা একাই টানলেন ইনিংস। টেলএন্ডারদের নিয়ে সারাদিন লড়ে ১৩৩ রানে অপরাজিত থাকলেন। এটি এই সিরিজে তাঁর তৃতীয় শতরান। শেষ উইকেটে অসিতা ফার্নান্ডো ২৪ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন। যা প্রমাণ করে পঞ্চম দিনের পিচে আর কিছুই ছিল না।(Colombo Test)
ভারতীয় বোলিংয়ের ব্যর্থতা চোখে পড়ার মতো। পেসার থেকে স্পিনার, শুভমন গিল একের পর এক অস্ত্র প্রয়োগ করেও সাফল্য পাননি। সবচেয়ে হতাশ করলেন ৩৩ বছরে অভিষেক হওয়া সারাংশ জৈন। ৩৭ ওভার বল করে ৯৮ রান দিয়ে মাত্র ১ উইকেট। প্রতিটি বল ছিল সোজা, যা সহজে সুইপ মারেন দিনুশা। তাঁর জায়গায় কুলদীপ যাদব থাকলে বেশি প্রভাব ফেলতে পারতেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মানব সুতার এবং রবীন্দ্র জাডেজাও বিকল্প কোনও পরিকল্পনা দেখাতে পারেননি। দুজনেই বাঁহাতি স্পিনার হওয়ায় একঘেয়ে লাগছিল বোলিং।(Colombo Test)
মজার বিষয়, খেলার একেবারে শেষ দিকে শুভমন, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল বল করতে এসে প্রায় ৭ ডিগ্রি পর্যন্ত বল ঘোরান, যা মূল স্পিনারদের থেকেও বেশি। প্রশ্ন উঠছে, তাঁদের আগে কেন ব্যবহার করা হল না।
শুভমনের ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। এখনকার টেস্টে সাধারণত কেউ ফলো-অন করায় না চতুর্থ ইনিংসের ঝুঁকি এড়াতে। সেই ঝুঁকিই নিলেন শুভমন।
শেষ পর্যন্ত দুই অধিনায়ক হাত মিলিয়ে ম্যাচ ড্র ঘোষণা করেন। ফলে ২-০ তে সিরিজ জিতলেও হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হল ভারতের। তার চেয়েও বড় ধাক্কা টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায়।
