Civic Volunteers : প্রতিশ্রুতি পূরণ, সিভিকদের বেতন ২ হাজার বাড়াল রাজ্য !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। মাসিক বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।(Civic Volunteers)
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বেতন ২ হাজার টাকা বাড়ানো হল। আগেই বাজেটে এই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবার তা বাস্তবায়নের পথে। ১ আগস্ট থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।
শুধু সিভিক নয়, বেতন বাড়ছে ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদেরও। প্রত্যেকের ২ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছে। আশাকর্মীদের সাম্মানিক বাড়ছে ৫ হাজার টাকা।(Civic Volunteers)
এছাড়া বাজেটে বড় নিয়োগের ঘোষণাও করেছে বিজেপি সরকার। সরকারি চাকরিতে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ, যার মধ্যে ৩৩ শতাংশ মহিলা। পুলিশে ২০ হাজার এবং শিক্ষক-শিক্ষাকর্মী পদে ৫০ হাজার নিয়োগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই একাধিক জনমুখী ঘোষণা বিজেপি সরকারের। পুজোর মুখে বেতন বৃদ্ধির সিদ্ধান্তে স্বভাবতই খুশি রাজ্যের কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার।(Civic Volunteers)
