Illegal Billboards : বেআইনি’ বিলবোর্ড খোলা নিয়ে তুলকালাম! অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসে পুলিশ-পুরসভার সঙ্গে ধস্তাধস্তি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। ‘বেআইনি’ বিলবোর্ড খুলতে গেলে পুলিশের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতি, কলার ধরে মারধরের অভিযোগ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ গ্যাসকাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পৌঁছন পুরকর্মী ও পুলিশ আধিকারিকরা। কলকাতা পুরসভার দাবি, বিলবোর্ডটি বেআইনি।(Illegal Billboards)
খবর পেয়ে বেরিয়ে আসেন অভিষেক। তিনি অর্ডার কপি দেখতে চান। তাঁর অভিযোগ, পুরকর্মীরা তা দেখাতে পারেননি। বাকবিতণ্ডা শুরু হয়। অভিষেক বলেন, “আমার অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা পুরসভা ঠিক করবে? এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি।”(Illegal Billboards)
এরপর অর্ডার কপি সংশোধন করতে চলে যান পুরকর্মীরা। কিছুক্ষণ পর পুলিশ জোর করে অফিসে ঢোকার চেষ্টা করলে ফের ধুন্ধুমার বাধে। মহিলা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মহিলা পুলিশের হাতাহাতি হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলে খবর। অভিযোগ, পুলিশকে কলার ধরে মারধর করা হয়।
এই ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। পুরকর্মীদের দাবি, যেভাবে হোক বিলবোর্ডটি খোলা হবে। অন্যদিকে বিজেপিকে নিশানা করে অভিষেকের হুঁশিয়ারি, “দেশে গণতন্ত্র, সংবিধান বলে কিছু নেই। প্রয়োজনে আদালতে মামলা হবে। বিচারব্যবস্থা যা রায় দেবে মাথা পেতে নেব।”(Illegal Billboards)
