NEPAL FLASH FLOOD : চোখের সামনেই জলে ভেসে গেল স্ত্রী-ছেলে, নেপালের ভয়াবহ বানে বেঁচে থেকেও মৃত্যুযন্ত্রণায় বস্ত্র ব্যবসায়ী
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রকৃতির রুদ্র তাণ্ডবে তছনছ নেপাল (NEPAL FLASH FLOOD) । এখনও পর্যন্ত মৃত অন্তত ৩৯২, নিখোঁজ ১৪০০-র বেশি। গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এর মধ্যেই এক বস্ত্র ব্যবসায়ীর আর্তনাদ ফের কাঁপিয়ে দিল সবাইকে।
নুয়াকোটের ত্রিশূলী বাজারের ওই ব্যবসায়ী জানাচ্ছেন, প্রশাসন বাঁধ ভাঙার খবর দিয়েছিল (NEPAL FLASH FLOOD) । সতর্কও করা হয়েছিল। কিন্তু উঁচু জায়গায় ওঠার আগেই হুড়মুড়িয়ে গ্রামে ঢুকে পড়ে জল। চোখের পলকে তাঁর স্ত্রী এবং ১৮ বছরের ছেলে বানের তোড়ে ভেসে যান। তিনি প্রাণে বাঁচলেও আপনজনদের চোখের সামনে হারানোর যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে তাঁকে।
এদিকে বিপর্যয় এখনও শেষ হয়নি (NEPAL FLASH FLOOD) । নেপাল-তিব্বত সীমান্তে আরও একটি হিমবাহ হ্রদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। সেই কারণে কাঠমান্ডুকে সতর্কবার্তা পাঠিয়েছে বেজিং। ফের বিপুল জলরাশি নেমে এলে ভোটেকোশী, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকা ফের ভাসতে পারে। তাই নদী তীরবর্তী বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিয়েছে নেপাল সরকার।
বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা (NEPAL FLASH FLOOD) । বৃহস্পতিবার পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ বলে জানানো হয়েছে, যদিও সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কেন্দ্রের।
এক দুর্যোগ কাটতে না কাটতেই আরেক মহাদুর্যোগের আশঙ্কায় দিশেহারা নেপাল। জলের তাণ্ডবে ভিটেমাটি হারিয়ে এখন শুধুই প্রিয়জনকে খোঁজার অপেক্ষা।
