আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে কলকাতার সামনে আজ হায়দ্রাবাদ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে বেকায়দায় তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর । এই সিজনের প্রথম ছয়টি ম্যাচে একটিতেও জয়ের মুখ দেখতে পায়নি তারা । তবে শেষ দুই ম্যাচে রাজস্থান এবং লখনউকে হারাতে সক্ষম হয়েছে আজিঙ্কা রাহানের দল। এই মুহূর্তে তারা খুব চাপের মধ্যে রয়েছে। এহেন পরিস্থিতিতে আজ হায়দ্রাবাদের ঘরের মাটিতে তাদের হারানোর লক্ষ্যে নামছে নাইট বাহিনী।

একাধিক হার দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করলেও শেষ দুই ম্যাচে জয় পেয়ে হারানো আত্মবিশ্বাস কিছুটা ফিরে করার মুখে কলকাতা। দলের সহ অধিনায়ক রিঙ্কু সিং ভালো পারফর্ম করছেন। তবে ওপেনিং নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। টিম সেইফার্ট এবং আজিঙ্কা রাহানে দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন। ওপেনিং এ ফিন অ্যালেনকে ফেরানোর দাবি উঠছে। এছাড়া অধিনায়কের ব্যাটে তেমন রান নেই যার কারণে সমালোচনার মুখে পড়ছেন তিনি। দলের ব্যাটিং অর্ডারে ওপেনিং ছাড়া অন্য কোন পজিশনে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। নাইটদের বোলিং শেষ দুটি ম্যাচে অনেকখানি উন্নতি করেছে । দলের প্রধান দুই অস্ত্র বরুন চক্রবর্তী এবং সুনীল নারিন বিগত দুটি ম্যাচে সাফল্য হয়েছেন। যার সুফল পেয়েছ দল । এই ম্যাচে মাথিশা পাথিরানাকে খেলানো হতে পারে । তবে পিচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন টিম সাউদি ।

অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ পাঁচটি ম্যাচে তারা একটানা জয় পেয়েছে । ওপেনিংয়ে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন , যার কারণে দল প্রতিটা ম্যাচে জয় অর্জন করছে সহজে । এছাড়া ট্রেভিস হেড গত ম্যাচে ভালো ইনিংস খেলেছেন । হেনরিক ক্লাসেন তো ধারাবাহিকভাবে ভালো খেলছেন । তাদের ব্যাটিং দুর্দান্ত পারফর্ম করছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের বোলিং বিভাগে এক ঝাঁক পান বোলারকে খেলিয়ে সাফল্য অর্জন করেছে। ঈশান মালিঙ্গা , হর্ষ দুবে, সাকিব হুসেন , প্রফুল হিঙ্গে সকলেই উইকেট নিচ্ছেন গুরুত্বপূর্ণ সময়ে । যার কারণে শেষ পাঁচটি ম্যাচে সহজে জয় পেয়েছে তারা ।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ । আজকে জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ পাবে । অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এর কাছে এবারের আইপিএলে টিকে থাকার লড়াই। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *