IPL-Cricket : ঘরের মাঠ চিপকে মুম্বাইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় চেন্নাইয়ের…….
কিউ ইন্ডিয়া বাংলা :- গুজরাটের কাছে হারার পর আবারো জয়ের সারণীতে চেন্নাই । ঘরের মাঠ চিপকে আট উইকেটের বড় ব্যবধানে হার্দিকদের হারালেন ঋতুরাজ গায়কোয়াডরা ।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারায় মুম্বাই। মাত্র এক রান করে আউট হন উইল জ্যাকস। ২৪ বলে ৩৭ রান করে আউট হন রায়ান রিক্লেনটন। সূর্য কুমার যাদব আজকের ম্যাচে ভালো শুরু করলেও ব্যক্তিগত ২১ রানের মাথায় নিয়ে আউট হয়ে যান। তিলক বর্মা পাঁচ রানে আউট হন। অধিনায়ক হার্দিক আজকের ম্যাচে প্রচুর বল নষ্ট করেন । ২৩ বল খেলে তার সংগ্রহ মাত্র ১৮ রান । এরপর রবিন মিঞ্জ মাত্র ৫ রান করেন। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আনশুল কাম্বোজ।
১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে সঞ্জু স্যামসন এর উইকেট হারায় চেন্নাই। তবে সঞ্জুর উইকেট হারানোর পরেও চেন্নাই সমস্যায় পড়েনি। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড দলের ইনিংস কে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মুম্বাইয়ের কোন বোলার তাকে থামাতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি ৪৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন । এই নিয়ে দুটি হাফ সেঞ্চুরি করলেন চেন্নাই অধিনায়ক। মুম্বাইয়ের বিপক্ষে আজ কিছুটা রান পান উর্ভিল প্যাটেল । ১২ টি বল খেলে তার সংগ্রহ ২৪ রান। এরপর অনামী কার্তিক শর্মা ৪০ বলে ৫৪ রান করেন । এটি তার আইপিএল ক্যারিয়ারে প্রথম অর্ধশতরান । ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় চেন্নাই ।
আজকের ম্যাচে মুম্বাইকে হারিয়ে চেন্নাই সুপার কিং পয়েন্ট টেবিল এর ৬ নম্বর স্থানে উঠে এলো । তাদের পরবর্তী ম্যাচ আগামী ৫ই মে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ।
