আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Falta-Re-poll : ফলতায় সব বুথে ফের ভোটগ্রহণ, রিপোলের নির্দেশ দিল কমিশন!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গোটা ফলতা বিধানসভায় নতুন করে ভোটগ্রহণ হতে চলেছে। ফলতা বিধানসভার সব বুথে নতুন করে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ২১ মে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ২৪ শে মে ভোটের ফলাফল ঘোষণা হবে।

কমিশনের নির্দেশে ফলতা বিধানসভার ২৮৫টি পোলিং স্টেশনেই নতুন করে ভোটগ্রহণ করা হবে। সব অক্সিলিয়ারি পোলিং স্টেশনে নতুন করে ভোট নেওয়া হবে। অর্থাৎ ৪মে, বাংলায় ২৯৩টি আসনের ভোটের ফল প্রকাশ করা হবে। এই তালিকায় বাদ থাকবে ফলতা। বাংলার সাম্প্রতিক নির্বাচনের ইতিহাসে এই সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন ।

রাজ্যে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল, ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। সেদিন ফলতার নানা বুথে ভোটগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছিল। ইভিএম-এ টেপ সাঁটিয়ে রাখার অভিযোগ উঠেছিল। এমনকি বড় অংশের বাসিন্দাদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপর ফলতা কেন্দ্রে পুনর্নিবাচনের দাবি উঠতে থাকে। ভোটের পরে ফলতার বেশ কিছু জায়গায় ভোট দিতে না দেওয়ার প্রতিবাদ করে রাস্তা অবরোধের ঘটনা ঘটে। শুক্রবার রাতে রাজ্যের স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত জানিয়েছিলেন, ফলতা নিয়ে একাধিক অভিযোগ এসেছে। সেগুলি বিবেচনা করে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তারপরে শনিবার রাতে কমিশন নির্দেশ দেয় গোটা ফলতার সর্বত্র নতুন করে ভোট নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *