আজকের দিনেবাংলার আয়নাভারত

Bharat Taxi : ওলা-উবেরের ‘শোষণ’ রুখতে বাংলায় ভারত ট্যাক্সি, চালকদের স্বার্থে বড় ঘোষণা অমিত শাহের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার কমিশন ‘শোষণ’ রুখতে এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে কেন্দ্রের সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা ‘ভারত ট্যাক্সি’। রবিবার রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে এই প্রকল্পের।

রবিবার বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানান, চালকদের স্বার্থেই ‘ভারত ট্যাক্সি’ চালু করা হচ্ছে। তাঁর কথায়, “সারথীকেই কোম্পানির মালিক বানিয়ে কো-অপারেটিভ ভারত ট্যাক্সির স্থাপন করেছি। সারথীকে ট্যাক্সি চালক হতে হবে না। তিনিই হবেন গাড়ির মালিক, আবার তিনিই ভারত ট্যাক্সি কোম্পানিরও মালিক। মুনাফা সোজা যাবে চালকের পকেটে।”
এদিনই রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছে ভারত ট্যাক্সি। এর ফলে বাংলার ট্যাক্সি চালকরাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন এবং সরাসরি উপকৃত হবেন বলে জানানো হয়েছে।
‘ভারত ট্যাক্সি’র মূল কনসেপ্ট হল ‘সারথী’। এখানে চালকরাই প্ল্যাটফর্মের মালিকানার অংশীদার। যাত্রীর কাছ থেকে নেওয়া পুরো ভাড়াই যাবে চালকের পকেটে, মাঝে কোনও কমিশন কাটা হবে না।
উল্লেখ্য, চলতি বছরই এই পরিষেবার সূচনা করেন অমিত শাহ। প্রথমে গুজরাটের ১৪টি শহরে চালু হয়। এবার ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি চালকদের থেকে বেশি কমিশন নেয় বলেই অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতেই বিকল্প হিসাবে ভারত ট্যাক্সি আনার কথা জানিয়েছে কেন্দ্র।

রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষরের ফলে খুব শীঘ্রই বাংলায় চালু হবে ভারত ট্যাক্সি। এতে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার ট্যাক্সি ও ক্যাব চালক। চালকদের হাতে সরাসরি মুনাফা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *