আজকের দিনেবাংলার আয়না

BHANGAR : ভাঙ্গরে ভারত বিরোধী জিহাদি প্রোপাগান্ডার অভিযোগ, বেঙ্গল STF-এর হাতে গ্রেফতার জিন্নাতুল কিবরিয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী এবং জিহাদি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর (BHANGAR)  থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল STF। ধৃতের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙ্গড়ের পানাপুকুর এলাকায় অভিযান চালায় তদন্তকারী সংস্থা।

 

STF সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে পানাপুকুর এলাকার (BHANGAR)একটি ভাড়া বাড়িতে থাকতেন জিন্নাতুল। প্রতিবেশীদের দাবি, তিনি খুব একটা বাইরে বেরোতেন না। দিনের বেশিরভাগ সময় ল্যাপটপ ও মোবাইলে ব্যস্ত থাকতেন। তাঁর সঙ্গে দেখা করতে মাঝে মাঝে অপরিচিত ব্যক্তিরাও আসতেন।

স্থানীয় সূত্রের খবর, এই এলাকায় তাঁর আত্মীয়ের বাড়ি রয়েছে (BHANGAR)। তৃণমূল নেতা কাশিফুল করুক খানের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে।

অভিযানের সময় জিন্নাতুলের কাছ থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, পাসপোর্ট-সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে STF  (BHANGAR)। তদন্তকারীদের প্রাথমিক অভিযোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও জিহাদি প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে তাঁর যোগ থাকতে পারে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কোনও যোগসূত্র ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ এবং সম্ভাব্য বিদেশি সংগঠনের সঙ্গে যোগ নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে বেঙ্গল STF। উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস ও নথিপত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা স্পষ্ট হবে না। তবে STF-এর এই অভিযান সোশ্যাল মিডিয়ায় নজরদারি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ রোখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, তা এই ঘটনাই বুঝিয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *