BJP : নীতিন নবীনের নেতৃত্বে বিজেপির নয়া ‘টিম’, কামব্যাক স্মৃতি-বসুন্ধরার, বাংলার দুই মুখকে গুরুত্বপূর্ণ পদ
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP) হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দমতো নতুন ‘টিম’ ঘোষণা করলেন নীতিন নবীন। সোমবার প্রকাশিত তালিকায় চমক দিয়েছেন স্মৃতি ইরানি ও বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো পুরনো মুখের কামব্যাক। পাশাপাশি বাংলা থেকেও দুজন নেতা-নেত্রী জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় সংগঠনে।
নতুন তালিকায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে করা হয়েছে সর্বভারতীয় সহ-সভাপতি (BJP) । ২০২৪-এ অমেঠিতে হারের পর রাজনীতি থেকে সরে গিয়ে অভিনয়ে ফেরা স্মৃতি ইরানিকে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের পদ।
বাংলার জন্য বড় প্রাপ্তি। ক্যানসার চিকিৎসক ড. মধুছন্দা করকে সহ-সভাপতি এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। (BJP)
সবচেয়ে বড় বদল হয়েছে আইটি সেলে। প্রায় ১০ বছর ধরে দায়িত্ব সামলানো অমিত মালব্যকে সরিয়ে নতুন আইটি সেল প্রধান করা হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কেকে। মালব্য পশ্চিমবঙ্গের কো-ইনচার্জের দায়িত্বেও ছিলেন। (BJP)
দলের তরফে জানানো হয়েছে, তরুণ নেতৃত্ব ও মহিলা নেত্রীদের প্রাধান্য দিয়ে অভিজ্ঞদের সঙ্গে ভারসাম্য রেখেই এই রদবদল। ১৫ আগস্ট ও অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীর পর সোমবারই ঘোষণার জন্য দিনটি বেছে নেওয়া হয়। (BJP)
এই রদবদলের মাধ্যমে বিজেপি আগামী লোকসভা ও রাজ্য নির্বাচনের আগে সংগঠনকে নতুন করে সাজাতে চাইছে। পুরনো মুখের প্রত্যাবর্তন এবং নতুন মুখের অন্তর্ভুক্তি দলের বার্তা আরও জোরালো করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
