আজকের দিনেযেদিকে দু-চোখ যায়

উইকএন্ড মনসুন ডায়েরি: বর্ষার ছুটিতে ঘুরে আসার সেরা ২ অফবিট ঠিকানা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক:- টিপটিপ বৃষ্টি, সবুজে মোড়া প্রকৃতি আর মেঘে ঢাকা আকাশ— শহরে চার দেওয়ালে বসে বর্ষার এই আসল রূপ উপভোগ করা কঠিন। তাই বর্ষার আসল মজা পেতে হলে চলে যেতে হবে প্রকৃতির কাছাকাছি। তবে তার জন্য খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই; সপ্তাহান্তে মাত্র এক বা দু’দিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন কলকাতার কাছের কিছু অফবিট জায়গা থেকে। নদী, জঙ্গল কিংবা প্রকৃতির টান— সব ধরনের ভ্রমণপিপাসুদের জন্যই রইল দারুণ দুটি অপশন:

 খোয়াইয়ে বর্ষার রাঙা মাটির সৌন্দর্য্য

শান্তিনিকেতনের খোয়াই বর্ষার সময়ে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এই সময়ে কোপাই নদীর জল যেমন বাড়ে, তেমনই সোনাঝুরি জঙ্গলে বৃষ্টির ফোঁটা আর লাল মাটির সোঁদা গন্ধ মন ভালো করে দেয়। সুযোগ থাকলে শনিবারের বিখ্যাত ‘খোয়াই হাট’ থেকেও ঘুরে দেখতে পারেন। থাকার জন্য স্থানীয় চমৎকার সব হোমস্টে-র ব্যবস্থাও রয়েছে।

টাকিতে ইছামতীর পাড়ে বর্ষার বিকেল

কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত টাকি শহরটি বর্ষায় আরও মনোরম হয়ে ওঠে। কানায় কানায় ভরা ইছামতী নদীর পাড়ে বসে ওপার বাংলার মেঘ-বৃষ্টির দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা একবারে আলাদা। এর পাশাপাশি টাকির গোলপাতার জঙ্গলও বর্ষার মরসুমে ঘন সবুজে ঢেকে যায়, যা পর্যটকদের চোখ জুড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *