Red Sea: হরমুজের পর এবার লোহিত সাগর, বাণিজ্যিক জাহাজে হামলা!
কিউ ইন্ডিয়া বাংলা- হরমুজ আগের তুলনায় স্বাভাবিক হলেও ফের ইরানের পশ্চিম উপকূল দিয়ে যাওয়ার সময় লোহিত সাগরে হামলার শিকার হল হল বাণিজ্যিক জাহাজ। রবিবার এই হামলার কথা প্রকাশ্যে এনেছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেটিএমটিও)। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি সশস্ত্র গোষ্ঠী। এই হামলায় বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইউকেটিএমটিও রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার ঘটনা ঘটেছে ইয়েমেনের উপকূলীয় শহর হোদাইদার কাছে। ইয়েমেনের উপকূলবর্তী লোহিত সাগরে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UK Maritime Trade Operations (UKMTO) জানিয়েছে, জাহাজটি জরুরি সংকেত পাঠিয়ে জানায় যে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনাটি ইয়েমেনের হোদেইদা বন্দরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজে থাকা নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে হামলাকারীরা একটি ছোট নৌকা থেকে সরে গিয়ে অপেক্ষমাণ আরেকটি বড় জাহাজে উঠে এলাকা ত্যাগ করে। এখন পর্যন্ত জাহাজের কোনো নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রেখেছে। ব্রিটিশ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
যদিও এখন কোনও সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি, ঘটনাস্থল হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলের কাছাকাছি হওয়ায় সন্দেহের তীর তাদের দিকেই রয়েছে। তবে একই জলসীমায় সোমালীয় জলদস্যুদের তৎপরতাও রয়েছে, ফলে হামলার প্রকৃত দায়ী কারা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এই হামলা লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব-আল-মান্দেব প্রণালীর কাছাকাছি এমন হামলা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
