আজকের দিনেরাজনীতি

ভোট প্রচারে এসে ক্ষমা প্রার্থনা বিজেপি রাজ্য সভাপতি শমীকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার জোড় কদমে চলছে। তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সব দল জনসংযোগে ব্যস্ত। বাড়ি বাড়ি প্রচার অভিযান থেকে শুরু করে মিছিল, প্রচার সভা সব মিলে রাজ্যের নির্বাচনী উত্তাপ চরমে । এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি বাঁকুড়ায় ভোট প্রচারে গিয়ে জনগণের কাছে ক্ষমা চাইলেন । কিন্তু কেন ? নেপথ্যের কারণ কী?

২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য আজ বাঁকুড়া জেলার কোতুলপুর এ সভা করতে যান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । সেখানে গিয়ে স্থানীয় জনগণের কাছে ক্ষমা স্বীকার করেন তিনি । তার বক্তব্য ”আমি কোতুলপুর বাসীর কাছে নতমস্তকে ক্ষমা চাইছি’, বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের কোতুলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী লক্ষীকান্ত মজুমদারের সমর্থনে ময়নাপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম গত বিধানসভা নির্বাচনে। আমরা এমন একজনকে ১০ হাজারেরও বেশী ভোটে জিতিয়ে এনেছিলাম যিনি আমাদের ও আপনাদের ছেড়ে অন্য দলে চলে গেছেন। এই ভুল কোতুলপুর বাসীর নয়, তাঁদের ভূল বলেও শমীক স্বীকার করেন।

প্রসঙ্গত, গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে কোতুলপুর থেকে বিজেপির টিকিটে জয়ী হন হরকালী প্রতিহার। ২০২৩ সালের অক্টোবরে তিনি দলবদল করে শাসক শিবিরে যোগদান করেন। যদিও এবারের নির্বাচনে তৃণমূলের হয়েই কোতুলপুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দিতা করছেন।

যদিও হরকালী প্রতিহারের থেকে শমীক ভট্টাচার্যের মন্তব্যের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *