Jaishankar Meet Zelenskyy : মোদীর ‘শান্তির বার্তা’ নিয়ে কিয়েভে জয়শঙ্কর! রাশিয়া – ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতায় প্রস্তুত ভারত ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ৩ থেকে ৫ সেপ্টেম্বর ইউক্রেন ও পোল্যান্ড সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার কিয়েভে পৌঁছে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠক করেন তিনি।(Jaishankar Meet Zelenskyy)
সূত্রের খবর , বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তবে সবচেয়ে গুরুত্ব পায় রুশ-ইউক্রেন যুদ্ধ এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ। ভারতের কাছে এই ইস্যুটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এর আগেও হামলায় ভারতীয় নাবিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বৈঠকে জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, ভারত যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান দেখে না, সমাধান আসবে সংলাপ ও কূটনীতির মাধ্যমেই। তিনি বলেন, “If India can be of any help, in any manner, we are there”। অর্থাৎ, যুদ্ধ থামাতে যে কোনও ভাবে সাহায্য এবং প্রয়োজনে মধ্যস্থতা করতেও প্রস্তুত ভারত, যদি উভয় পক্ষ চায়।(Jaishankar Meet Zelenskyy)
এই সফরের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেই কিরগিজস্তানের বিশকেকে ২৬তম SCO সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে মোদী বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই জয়শঙ্করের প্রথম একক ইউক্রেন সফর। মোদীর শান্তির বার্তার পরপরই এই সফর ভারতের মধ্যস্থতাকারীর ভূমিকাকে আরও জোরালো করল বলেই মত বিশ্লেষকদের।(Jaishankar Meet Zelenskyy)
