আজকের দিনেবিশ্ব

Nepal Survival In Relief Camps : ঘর নেই, খাবার নেই ! নেপালে ভয়াবহ বন্যার পর ত্রাণশিবিরেই বাঁচার লড়াই !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপাল। ত্রিশূলী নদীর গ্রাসে বাসস্থান হারিয়ে নিঃস্ব বহু পরিবার। মাথার ছাদ কেড়ে নিয়েছে প্রকৃতি, এবার লড়াই দু’মুঠো ভাতের। এই পরিস্থিতিতে ভরসা হয়ে উঠেছে সেনার ত্রাণশিবির।(Nepal Survival In Relief Camps)

গত বুধবারের ভয়াবহ বিপর্যয়ের পর বৃহস্পতিবার সকাল থেকেই ত্রিশূলী সেনা ক্যাম্পের পাশে খোলা হয়েছে বিশেষ ত্রাণ শিবির। প্রশাসন জানিয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে খাবার বিতরণ। বিপর্যস্ত এলাকা থেকে সেনা যাদের উদ্ধার করে নিয়ে আসছে, তাদের জন্যই মূলত এই ব্যবস্থা।(Nepal Survival In Relief Camps)

শিবিরে রয়েছে ভাত, ডাল, সোয়াবিন, স্যালাড, আচার এবং ফলের জুস। রান্না হচ্ছে শিবিরের ভেতরেই। রসুয়া, নুয়াকোটের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে উদ্ধার হওয়া মানুষজন এখানে দু’মুঠো খাবার পাচ্ছেন। শুধু উদ্ধার হওয়া মানুষরাই নন, নিখোঁজ পরিজনদের খোঁজে যারা এই শিবিরে ভিড় করছেন, তাঁদেরও খালি পেটে ফেরানো হচ্ছে না।

ত্রাণশিবিরের কর্মীরা জানাচ্ছেন, মানবিকতার এক অন্য ছবি দেখা যাচ্ছে এখানে। প্রথম দিনেই ৬০০ জনের বেশি মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় ডোনেশন দিচ্ছেন। এমনকি যারা শিবিরে খেয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যেও অনেকে সামান্য হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সেনা ও প্রশাসনের যৌথ উদ্যোগে চলা এই শিবিরই এখন আশার আলো।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতদিন না উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে এই ত্রাণ শিবির। ধ্বংসস্তূপের মাঝে এই লঙ্গরখানাই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা নেপালের বিপর্যস্ত মানুষদের।(Nepal Survival In Relief Camps)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *