আক্রান্ত নির্দল প্রার্থী রাজন্যা হালদার , অভিযোগের তীর তৃণমূলের দিকে
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- নির্বাচনের প্রাক্কালে অশান্তি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। নির্দল প্রার্থী রাজন্যা হালদার ২৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ঘটনায় ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডলের স্বামী শাহেনশা মন্ডল সহ একাধিক জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্দল প্রার্থী।
রাজন্যার অভিযোগ, এক ব্যক্তির সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য শাহেনশা মন্ডলের কাছে যান। সেই সময় আচমকাই তার সঙ্গে যাওয়া এক যুবকের উপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজন্যা ও তাঁর সঙ্গীরাও আক্রান্ত হন বলে খবর। এই ঘটনায় রাজন্যার পাশে দাঁড়িয়েছে ISF নেতৃত্ব, তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তবে ঘটনাকে ঘিরে অন্য চিত্রও সামনে এসেছে। তৃণমূলের দাবি, রাজন্যা ও তাঁর স্বামী প্রান্তিক লোকজন নিয়ে হামলা চালিয়েছে । পাল্টা অভিযোগ উঠেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থীর বিরুদ্ধে । এই অভিযোগের ভিত্তিতে রাজন্যা ও তার দলবলের বিরুদ্ধেও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডল জানান, বহিরাগতদের এনে এলাকায় উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। যদিও মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
