আজকের দিনেআবহাওয়া

রাজ্যের আবহাওয়ায় বিরাট পরিবর্তন, স্বস্তির ইঙ্গিত বঙ্গে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : রাজ্যের মানুষের দহনজ্বালা অবশেষে মিটতে চলেছে ।  অবশেষে মেজাজ বদলাচ্ছে আবহাওয়া। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে । সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এপ্রিলের বাকি দিনগুলিতে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির দাপট চলবে। প্রথম দফার ভোটের লাইনে দাঁড়িয়ে ভয়াবহ গরমে নাজেহাল হতে হয়েছিল ভোটারদের। প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাত জন ভোটার। দ্বিতীয় দফার ভোটে সেই পরিস্থিতির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ ২৮ শে এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়।  দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।   যার জেরে আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা কমতে পারে বেশ কয়েক ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম। মোটের উপর বজায় থাকবে স্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির আবহাওয়া বজায় থাকবে । নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোট মনোরম আবহাওয়া বজায় থাকবে । বজ্র-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ভোটের দিন নয়, আপাতত ভোটের পরেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ, মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এ ছাড়াও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *